বগুড়ার চাঞ্চল্যকর রবিন হত্যা মামলার ৫ আসামি চট্রগ্রাম থেকে গ্রেফতার
স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের ফুলবাড়ি দক্ষিণপাড়ায় চাঞ্চল্যকর রবিন (২৭) হত্যা মামলার পাঁচ আসামিকে চট্রগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা তাদেরকে গ্রেফতার করে।
র্যাব সূত্র জানায়, র্যাব-১২, সিপিএসসি বগুড়া ক্যাম্প গোপন সূত্রে জানতে পারে যে,চাঞ্চল্যকর রবিন (৩২) হত্যা মামলার এজাহার নামীয় পলাতক আসামিরা গ্রেফতার এড়াতে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা সি বিচ এলাকায় অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে সিপিএসসি বগুড়া, র্যাব-১২ এবং সদর কোম্পানী, র্যাব-৭, চট্টগ্রাম এর যৌথ আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় গত ৭ এপ্রিল সন্ধ্যায় ওই সি বিচ এলাকায় অভিযান চালায়।
সেখানে অভিযানকালে প্রথমে রবিন হত্যা মামলার ৪ আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, বগুড়া শহরের ফুলবাড়ি দক্ষিণ বানিয়াপাড়ার বেলাল হোসেনের ছেলে মামলার ১ নং আসামি মোঃ আরিফ (৩২), একই এলাকার বেলাল হোসেনের ছেলে নিবির হোসেন (২৩).আব্দুর রশিদের ছেলে ৩নং আসামি শামীম (২৫) ও আব্দুর রশিদের ছেলে ৪নং আসামি মোঃ রবিন (২৭)।
এরপর একই দিনে চট্টগ্রাম মহানগরীর ইপিজেড বন্দরটিলা দক্ষিণ হালিশহর ৩৯ নং ওয়ার্ড এলাকায় আরও একটি অভিযান পরিচালনা করে মামলার ৫নং এজাহার নামীয় আসামি বগুড়া শহরের ফুলবাড়ি দক্ষিণ বানিয়াপাড়ার আব্দুর রশিদের মেয়ে রুমা আক্তার (২৮)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়।
আরও পড়ুনর্যাব সূত্র আরো জানায়, গত ৫ এপ্রিল সন্ধ্যা সোয়া ৭ টার দিকে বগুড়া শহরের ফুলবাড়ি দক্ষিণ বানিয়াপাড়ায় মিজানের বাড়ির সামনে মোস্তাফিজুর রহমান এর পতিত জমিতে একা পেয়ে রবিনকে অতর্কিতভাবে হামলা চালিয়ে চাইনিজ কুড়াল কুপিয়ে ও হকিষ্টিক ও লাঠি দিয়ে এলোপাথারি মারপিট করে গুরুতর জখমপ্রাপ্ত করে।
পরবর্তীতে হামলাকারীরা রবিন (২৭) এর মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে এই হত্যার ঘটনায় ২১ জনকে অভিযুক্ত করে একটি হত্যা মামলা রুজু হয়। এর মধ্যে মামলার আসামি হিসাবে ওই ৫ আসামিকে গ্রেফতার করা হয়।
মন্তব্য করুন


_medium_1775659220.jpg)

-20260408194213_medium_1775658270.jpg)



