ভিডিও বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৮ এপ্রিল, ২০২৬, ০৮:৪০ রাত

সোনাইমুড়ীতে স্বাক্ষর জাল করে টাকা আত্মসাৎ, ব্যাংক কর্মকর্তাকে ১৫ বছরের কারাদণ্ড

সোনাইমুড়ীতে স্বাক্ষর জাল করে টাকা আত্মসাৎ, ব্যাংক কর্মকর্তাকে ১৫ বছরের কারাদণ্ড

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় রূপালী ব্যাংকের একটি শাখার ৫৬ জন গ্রাহকের স্বাক্ষর জাল করে প্রায় ৩ কোটি ৩৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাবেক এক ব্যাংক ব্যবস্থাপককে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৩ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার ৯৪ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
 
আজ ​বুধবার (৮ এপ্রিল) বিকেলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কোর্ট ইন্সপেক্টর মো. ইদ্রিস এ তথ্য জানিয়েছেন। নোয়াখালী বিশেষ আদালতের বিচারক মো. শওকত আলী এই রায় ঘোষণা করেন।
 
দণ্ডপ্রাপ্ত আসামির মো. বেলায়েত হোসেন। তিনি রূপালী ব্যাংক পিএলসি'র আমিশাপাড়া শাখার সাবেক শাখা ব্যবস্থাপক ছিলেন।
 
​আদালত সূত্রে জানা যায়, মো. বেলায়েত হোসেন ২১ অক্টোবর ২০১২ থেকে ২৪ এপ্রিল ২০১৬ পর্যন্ত উক্ত শাখায় কর্মরত থাকাকালীন ৫৬ জন গ্রাহকের স্বাক্ষর জাল করেন। জালিয়াতির মাধ্যমে তিনি ৩ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার ৯৪ টাকা ব্যাংক থেকে উত্তোলন ও স্থানান্তর করে আত্মসাৎ করেন। দুদকের তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা প্রমাণিত হলে মামলাটি আদালতে পর্যন্ত গড়ায়।
 
​মামলার সাক্ষ্য-প্রমাণ বিশ্লেষণ করে বিচারক আসামিকে তিনটি পৃথক ধারায় দোষী সাব্যস্ত করেন, দণ্ডবিধি ৪০৯ ধারায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড। দণ্ডবিধি ৪৬৭ ধারা ৫ বছরের সশ্রম কারাদণ্ড। ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা: ৫ বছরের সশ্রম কারাদণ্ড। ​আদালত আসামিকে আত্মসাৎকৃত অর্থের সমপরিমাণ (৩ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার ৯৪ টাকা) জরিমানারও আদেশ প্রদান করেন।
 
রায় ঘোষণার সময় আসামি মো. বেলায়েত হোসেন আদালতে অনুপস্থিত ছিলেন। তার অনুপস্থিতিতেই রায় ঘোষণা করা হয় এবং আদালত আসামির বিরুদ্ধে দ্রুত সাজা পরোয়ানা ইস্যু করার নির্দেশ দিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবু সাঈদ হত্যার রায় বৃহস্পতিবার

বগুড়ার চাঞ্চল্যকর রবিন হত্যা মামলার ৫ আসামি চট্রগ্রাম থেকে গ্রেফতার

খুলে দেওয়া হলো হরমুজ প্রণালি, জাহাজ চলাচল শুরু

সঙ্গীতে আজীবন ও বিশেষ সম্মাননা পেলেন কনকচাঁপা ও কাঙালিনী সুফিয়া

সোনাইমুড়ীতে স্বাক্ষর জাল করে টাকা আত্মসাৎ, ব্যাংক কর্মকর্তাকে ১৫ বছরের কারাদণ্ড

রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা বাদ দেওয়ার প্রস্তাব নাহিদের