ভিডিও মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৮ এপ্রিল, ২০২৬, ০৮:২৭ রাত

মহেশপুরে প্রেমিককে তাড়িয়ে ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, আরেক আসামি গ্রেপ্তার

মহেশপুরে প্রেমিককে তাড়িয়ে ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, আরেক আসামি গ্রেপ্তার

ঝিনাইদহের মহেশপুরে প্রেমিককে মারধর করে তাড়িয়ে দেওয়ার পর ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার পলাতক আরেক আসামি নয়নকে আটক করেছে পুলিশ।

আজ বুধবার (৮ এপ্রিল) দুপুরে জীবননগর উপজেলার বাকা গ্রামে পালিয়ে থাকা নয়নকে তার নানা বাড়ি থেকে আটক করা হয়। 

আটককৃত নয়ন উপজেলার কাজিরবের ইউপির বাগদির আইট গ্রামের দিনু মিয়ার ছেলে। নয়ন ধর্ষণ মামলার ২ নম্বর আসামি।

জানা যায়, গত (২৬ মার্চ) উপজেলার কাজিরবেড় ইউনিয়নের বাগদিয়ার আইট গ্রামের দশম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রী ঘটনার দিন রাতে বাড়ির পাশের রাস্তার উপর প্রেমিকের সঙ্গে দেখা করতে গেলে আসামিরা প্রেমিককে মারধর করে তাড়িয়ে দিয়ে তাকে মুখ চেপে ধরে পাশ্ববর্তী মাঠের ঘাসখেতের ভিতরে নিয়ে পালাক্রমে ধর্ষণ করেন এবং ধর্ষণের ঘটনা মোবাইলে ভিডিও ধারণ করেন।

পরের দিন ভুক্তভোগীর ফুফু ফাতেমা খাতুন বাদী হয়ে ৪ জনকে আসামি করে মহেশপুর থানায় একটি ধর্ষণ মামলা করেন। রাতেই পুলিশ অভিযান চালিয়ে ওই গ্রামের হাফিজুর রহমানের ছেলে প্রধান অভিযুক্ত হযরত আলীকে গ্রেপ্তার করেছে। 

আরও পড়ুন

মামলার বাকি আসামিরা হলেন, বাগদিয়ার আইট গ্রামের তরিকুল ইসলামের ছেলে শাওন, ওই গ্রামের দিনু মিয়ার ছেলে নয়ন ও ফরিদ মিয়ার ছেলে আমিন।

মহেশপুর থানার ওসি মেহেদী হাসান বলেন, ধর্ষণের ঘটনায় মামলা হওয়ার পরপরই রাতে অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত হযরত আলীকে আটক করেছি। বাকি আসামিদের আটকের চেষ্টা অব্যাহত থাকে। গোপন সংবাদের ভিক্তিতে জানতে পারি ধর্ষণ মামলার আরেক আসামি নয়ন জীবননগর উপজেলার বাকা গ্রামে তার নানা বাড়িতে পালিয়ে রয়েছে। জীবননগর থানা পুলিশের সহায়তায় সেখান থেকে আজ বুধবার দুপুরে নয়নকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। 

তিনি আরও জানান, বাকি আসামিদেরও আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাবতলী হাটের সামনের জলাবদ্ধতা নিরসন করছে ডিএনসিসি

ভ্যানচালককে মারধরের জেরে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০, বাড়িঘর ভাংচুর

দোকানপাট-শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের নির্দেশনা

খুলনায় গাড়ী উল্টে গরু ব্যবসায়ীর মৃত্যু, আহত ৩

হাসিনা সরকার বিদ্যুৎ খাতে ৫৬ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে: বিদ্যুৎমন্ত্রী

রামচন্দ্রপুর গ্রামে দুদিন আগেই ভক্তদের নিয়ে ঈদের নামাজ পড়লেন পীর