ভিডিও শুক্রবার, ২২ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৬ এপ্রিল, ২০২৬, ০৬:৫৮ বিকাল

কক্সবাজারে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং মতবিনিময় সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত

দেশের শীর্ষস্থানীয় শরিয়াহ্ভিত্তিক ব্যাংক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক কক্সবাজার জেলার এজেন্ট, শাখা ব্যবস্থাপক ও আউটলেট ম্যানাজারদের নিয়ে মতবিনিময় সভা ও উঠান বৈঠক আয়োজন করেছে। প্রধান অতিথি হিসেবে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম ভূঁঞা এবং বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ মমতাজুল হক উপস্থিত ছিলেন । 

কক্সবাজার শাখার ব্যবস্থাপক জনাব মোহাম্মদ ফরিদুল আলমের সভাপতিত্ব দিনব্যাপী অয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের এজেন্ট, শাখা ব্যবস্থাপক ও আউটলেট ম্যানাজারগণ বিভিন্ন সমস্যা, সমাধানের উপায়, আমানত বৃদ্ধি, কলাকৌশল এবং গ্রাহকসেবা নিশ্চিতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি দেশের প্রান্তিক জনগোষ্ঠির দোরগোড়ায় আধুনিক ও শরিয়াহসম্মত ব্যাংকিং সেবা পৌঁছে দিতে এজেন্ট ব্যাংকিং কার্যক্রমকে আরও জোরদার করছে। তিনি এজেন্ট, শাখা ব্যবস্থাপক ও আউটলেট ম্যানেজারদের সমন্বিতভাবে কাজ করে আমানত বৃদ্ধি, গ্রাহকসেবা উন্নয়ন এবং আর্থিক অন্তর্ভুক্তি কার্যক্রমকে ত্বরান্বিত করার আহ্বান জানান।

আরও পড়ুন

সভা শেষে অংশগ্রহণকারীরা পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে এজেন্ট ব্যাংকিং কার্যক্রমকে আরও গতিশীল করে দেশের প্রান্তিক জনগোষ্ঠিকে ব্যাংকিং সেবার আওতায় আনা এবং নিরবিচ্ছিন্ন ও মানসম্মত সেবা প্রদানে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে সেনা অভিযানে কমান্ডারসহ ২৩ জঙ্গি নিহত

নিজেদের মজুত বাড়াতে তাইওয়ানে অস্ত্র বিক্রি স্থগিত করলো যুক্তরাষ্ট্র

আসামিপক্ষে মামলা লড়বেন না ঢাকা বারের কোনো আইনজীবী

‘কেডি পাঠক’ অভিনেতার নাম ভাঙিয়ে নারীদের সঙ্গে প্রতারণা

ঈদযাত্রায় জবি শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের ডাবল ডেকার বাস সেবা

উখিয়ায় বিজিবির অভিযানে সাড়ে চার কোটি টাকার ইয়াবা উদ্ধার