ভিডিও বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৮ এপ্রিল, ২০২৬, ০৬:১৩ বিকাল

মা হারালেন অভিনেত্রী জেরিন খান

মা হারালেন অভিনেত্রী জেরিন খান

বলিউড অভিনেত্রী জেরিন খানের মা আর নেই।

আজ বুধবার (৮ এপ্রিল) সকালে তার মা পারভীন খান ৮১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ইয়ান্না ইলাইহি রাজিউন)। বিষয়টি অভিনেত্রী নিজেই তার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানিয়েছেন। 

কিছুদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। 

এদিন সকাল ১০টায় মুম্বাইয়ের আন্ধেরি ওয়েস্টে জানাজা শেষে জেরিন খানের মাকে ভারসোভা মুসলিম কবরস্থানে দাফন করা হয়।

জানা গেছে, মায়ের অসুস্থতার কারণে গত বছর থেকেই কাজ থেকে বিরতি নিয়েছিলেন জেরিন। নিজেকে পুরোপুরি মায়ের সেবায় ব্যস্ত রেখেছিলেন। মাঝেমধ্যেই মায়ের শারীরিক অবস্থার কথা জানিয়ে ভক্তদের কাছে দোয়া চাইতেন এই অভিনেত্রী।

আরও পড়ুন

মায়ের প্রতি গভীর অনুরাগের কথা জানিয়ে কয়েক মাস আগে ইনস্টাগ্রাম স্টোরিতে জেরিন লিখেছিলেন, ‘আমি প্রতি মুহূর্তে আমার মায়ের ওপর নির্ভরশীল। মাকে ছাড়া আমি এক পা-ও চলতে পারি না। মা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন, তার জন্য সবাই দোয়া করুন।

কিন্তু শেষমেশ অসুস্থতার কাছে হার মেনে না ফেরার দেশে পাড়ি জমালেন পারভীন। মায়ের মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়েছেন জেরিন। 

উল্লেখ্য, বলিউডের ভাইজান সালমান খানের হাত ধরে হিন্দি সিনেমায় যাত্রা শুরু করেছিলেন জেরিন খান। অভিষেকের পর বেশ কিছু সিনেমায় অভিনয় করলেও ক্যারিয়ারে খুব একটা শক্ত অবস্থান গড়তে পারেননি এই অভিনেত্রী। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মা হারালেন অভিনেত্রী জেরিন খান

টাঙ্গাইলে ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বম্বে সুইটসের নিয়োগ বিজ্ঞপ্তি, ২৩ বছর হলেই আবেদন

জামালপুরে হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

আবু সাঈদ হত্যা মামলার রায় কাল

জব্দ করা ২৭ মণ জাটকা ইলিশ বিতরণ করা হলো ১৪ এতিমখানায়