পঞ্চগড়ের আটোয়ারীতে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদক ব্যবসায়ীর কারাদণ্ড
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে মাদক কেনাবেচার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিপামণি দেবী ওই কারাদণ্ডাদেশ প্রদান করেন।
দন্ডপ্রাপ্তরা হলো- উপজেলার বড়দাপ ঘোষপাড়ার দারাজ আলীর ছেলে স্বাধীন (২০) এবং রাধানগর গ্রামের দবিরুল ইসলামের ছেলে আনছারুল ইসলাম (৩৮)। রায়ে আনছারুলকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা এবং স্বাধীনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১শ’ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উল্লেখ গতকাল মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে আটোয়ারী থানার একটি বিশেষ টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় উপজেলা বড়দাপ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ওই দুই মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ হাতে-নাতে আটক করা হয়।
আরও পড়ুনপরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিপামণি দেবী এবং আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো. মতিয়ার রহমান সেখানে উপস্থিত হন এবং তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
মন্তব্য করুন







