ভিডিও মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৭ এপ্রিল, ২০২৬, ১২:১১ দুপুর

তেলের দাম বৃদ্ধি বিষয়ে সংসদে যা বললেন জ্বালানিমন্ত্রী

তেলের দাম বৃদ্ধি বিষয়ে সংসদে যা বললেন জ্বালানিমন্ত্রী, ছবি: সংগৃহীত।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জাতীয় সংসদে বলেছেন, জ্বালানি তেলের দাম সমন্বয়ের একটি নিয়ম রয়েছে এবং তা প্রতি মাসে পর্যালোচনা করা হয়। বর্তমানে বাংলাদেশই একমাত্র দেশ, যেখানে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার সম্ভাব্য সব উৎস থেকে জ্বালানি সংগ্রহ করছে। অবৈধ মজুত ও কালোবাজারি ঠেকাতে অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন

সংসদে জ্বালানির তথ্য তুলে ধরে মন্ত্রী বলেন, বর্তমানে দেশে ১ লাখ ৬৪ হাজার ৯৪৪ মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে। এছাড়া এপ্রিলের মধ্যে ১ লাখ ৩৮ হাজার টন ডিজেল, ৭১ হাজার ৪৪৩ টন অকটেন এবং ৩৬ হাজার টন পেট্রোল আমদানি করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেলের দাম বৃদ্ধি বিষয়ে সংসদে যা বললেন জ্বালানিমন্ত্রী

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, শ্রমিক বিক্ষোভে ১০ কিলোমিটার যানজট

জামায়াতের নারী কর্মী গ্রেপ্তার ইস্যুতে যা বললেন রাশেদ খান

গুরুতর আহত মোজতবা খামেনি, আছেন অচেতন অবস্থায়

মাদারীপুরে লিফটে আটকে পড়া ৭ নারীকে উদ্ধার করলেন ফায়ার সার্ভিসের কর্মীরা

যেসব জেলায় ৬০ কিমি ঝড় হতে পারে