ভিডিও সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৬ এপ্রিল, ২০২৬, ০৯:১৪ রাত

গুচ্ছের বি ইউনিটের প্রথম ব্রাহ্মণবাড়িয়ার মিজানুর

গুচ্ছের বি ইউনিটের প্রথম ব্রাহ্মণবাড়িয়ার মিজানুর

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিট (মানবিক) ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে সর্বোচ্চ ৮১ দশমিক ৫ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন ব্রাহ্মণবাড়িয়ার কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজের শিক্ষার্থী মিজানুর রহমান।

আজ সোমবার (৬ এপ্রিল) দুপুর ১টার দিকে গুচ্ছের অফিসিয়াল ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। গুচ্ছ ভর্তি পরীক্ষার কোর কমিটির সচিব ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রকাশিত ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, ‘বি’ ইউনিটে মোট আবেদন করেছিলেন ৯৩ হাজার ১০২ জন। তাদের মধ্যে পরীক্ষায় অংশ নেন ৭৬ হাজার ৭৫৫ জন, যা মোট আবেদনকারীর প্রায় ৮২ শতাংশ। অনুপস্থিত ছিলেন ১৬ হাজার ৩৪৭ জন।

অংশগ্রহণকারীদের মধ্যে ৩০ বা তার বেশি নম্বর পেয়ে প্রাথমিকভাবে ভর্তির যোগ্যতা অর্জন করেছেন ৪৬ হাজার ৬৩০ জন, যা মোট উপস্থিত পরীক্ষার্থীর ৬০ দশমিক ৫০ শতাংশ। অন্যদিকে ৩০-এর নিচে নম্বর পাওয়ায় ৩০ হাজার ৮৯ জন অকৃতকার্য হয়েছেন। এছাড়া বিভিন্ন ত্রুটির কারণে ৩৬ জনের ফল বাতিল করা হয়েছে।

আরও পড়ুন

উল্লেখ্য, গত ৩ এপ্রিল ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং পরীক্ষার তিন দিনের মধ্যেই ফল প্রকাশ করা হয়। শিক্ষার্থীরা গুচ্ছ ভর্তি পরীক্ষার নির্ধারিত ওয়েবসাইট থেকে ফল দেখতে পারবেন। প্রাথমিকভাবে উত্তীর্ণদের পরবর্তী ধাপে বিভাগ ও বিশ্ববিদ্যালয় পছন্দক্রম জমা দিতে হবে।

এদিকে, আগামী ১০ এপ্রিল ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে এবং একই দিন বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত আর্কিটেকচার ব্যাবহারিক (ড্রয়িং) পরীক্ষা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুচ্ছের বি ইউনিটের প্রথম ব্রাহ্মণবাড়িয়ার মিজানুর

বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচন প্রচারণার ডামাডোলে মাদকসেবীদের আস্তানা সাতমাথার ‘বীরশ্রেষ্ঠ স্কয়ার’

ভাঙ্গায় ছয়তলা ভবন থেকে পড়ে শিশুর মৃত্যু

জুলাই সনদের ভিত্তিতে দেশ পরিচালনায় জাতীয় ঐক্য গড়ে তুলুন : বগুড়ায় উপনির্বাচনী গণসমাবেশে মিয়া গোলাম পরওয়ার

জবির নারী শিক্ষার্থীদের মাতৃত্বকালীন ছুটির নীতিমালা প্রণয়নের দাবি জকসু সদস্য সাম্য ও জাহিদের

বগুড়া জেলা লিগ্যাল এইড অফিস থেকে একমাসে ৫০ জনকে আইনি সহায়তা, ১৫ লাখ ৩ হাজার ৯শ’ টাকা আদায়