এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার
দেশে এ পর্যন্ত জ্বালানি তেলের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য পরিচালিত অভিযানে মোট ৪ লাখ ৪৮ হাজার ৪৫৬লিটার অবৈধ মজুত জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে।
গত মার্চ মাস থেকে এ পর্যন্ত মোট ৬ হাজার ২৪২টি অভিযান পরিচালিত হয়। এতে মোট ২ হাজার ৪৫৬টি মামলা করা হয়। ১ কোটি ২৫ লাখ ৩৯ হাজার ৫শ টাকা অর্থদণ্ড এবং ৩১ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়েছে।
আরও পড়ুনএতে আরও বলা হয়, অভিযানে মোট ৩ লাখ ৩৩ হাজার ১৫৭ লিটার অকটেন, ৩৬ হাজার ৪০৫ লিটার অকটেন এবং ৭৮ হাজার ৮৯৪ লিটার পেট্রল উদ্ধার করা হয়।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








