ভিডিও সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৬ এপ্রিল, ২০২৬, ০২:০২ দুপুর

হোয়াইট হাউজের কাছে গোলাগুলির ঘটনার তদন্তে সিক্রেট সার্ভিস

হোয়াইট হাউজের কাছে গোলাগুলির ঘটনার তদন্তে সিক্রেট সার্ভিস, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : হোয়াইট হাউজের কাছে রোববার ভোরের দিকে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ বিষয়ে তদন্ত করছে মার্কিন সিক্রেট সার্ভিস। সংস্থাটি জানিয়েছে, স্থানীয় সময় মধ্যরাতের ঠিক পরেই ওয়াশিংটন ডিসির লাফায়েট পার্কের আশেপাশের এলাকায় গোলাগুলির খবর পেয়ে কর্মকর্তারা সেখানে যান এবং প্রেসিডেন্টের বাসভবনের ঠিক উত্তরে অবস্থিত পার্ক ও তার আশেপাশের এলাকায় তল্লাশি চালান।

সিক্রেট সার্ভিস জানিয়েছে, কোনো সন্দেহভাজনকে খুঁজে পাওয়া যায়নি এবং কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি। সংস্থাটি এবং এর সহযোগীরা একটি গাড়ি এবং সন্দেহভাজন এক ব্যক্তির সন্ধান করছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি সপ্তাহে ওয়াশিংটন ডিসিতে ছিলেন। সিক্রেট সার্ভিস জানিয়েছে, হোয়াইট হাউসের কার্যক্রম স্বাভাবিক রয়েছে, তবে উচ্চতর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্টনি গুগলিয়েলমি সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে বলেছেন, তদন্তের কারণে কিছু রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। তবে পরে সেগুলো আবার খুলে দেওয়া হয়েছে। রোববার সন্ধ্যায় সিক্রেট সার্ভিসের এক প্রতিনিধি বিবিসিকে নিশ্চিত করেছেন যে, তদন্ত অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

প্রেসিডেন্ট ট্রাম্প চলতি সপ্তাহে ফ্লোরিডায় তার মার-এ-লাগো এস্টেটে না গিয়ে রাজধানীতেই থেকেছেন, সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হোয়াইট হাউজের যোগাযোগ পরিচালক স্টিভেন চেউং বলেছেন, চলতি ট্রাম্প হোয়াইট হাউজ এবং ওভাল অফিসে অবিরাম কাজ করে চলেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোয়াইট হাউজের কাছে গোলাগুলির ঘটনার তদন্তে সিক্রেট সার্ভিস

ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য প্রতিনিধি

বিশ্ববিদ্যালয়সহ তেহরানে ব্যাপক হামলা ইসরায়েল-যুক্তরাষ্ট্রের

দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যানচালকের মৃত্যু

সচল হয়েছে তাজুর ফেসবুক পেজ, ভক্তদের প্রতি জানিয়েছেন কৃতজ্ঞতা

দেশে পৌঁছেছে সৌদি আরবে নিহত মামুনের মরদেহ