মধ্যপ্রাচ্যে সংঘাত
দেশে পৌঁছেছে সৌদি আরবে নিহত মামুনের মরদেহ
মধ্যপ্রাচ্যে যুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলায় অগ্নিদগ্ধ হয়ে সৌদি আরবে নিহত বাংলাদেশি কর্মী আব্দুল্লাহ আল মামুনের মরদেহ দেশে পৌঁছেছে।সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনসের এসভি-৮০৬ ফ্লাইটে সোমবার (৬ এপ্রিল) সকালে মামুনের মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রতিমন্ত্রী মো. নুরুল হক বিমানবন্দরে উপস্থিত থেকে মরদেহ গ্রহণ করার কথা রয়েছে।গত ৮ মার্চ ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র সৌদি আরবের আল-খারজ এলাকায় আঘাত হানলে মামুন দগ্ধ হন। তার শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল। পরবর্তীতে রিয়াদে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত মামুনের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর গ্রামে।প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিমান হামলা শুরু করে। জবাবে মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশে পাল্টা হামলা চালায় ইরান। এতে সেসব দেশে কর্মরত বেশ কয়েকজন বাংলাদেশি প্রবাসী প্রাণ হারিয়েছেন।
আরও পড়ুনমন্তব্য করুন

নিউজ ডেস্ক







