ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বগুড়ার উন্নয়নকে ত্বরান্বিত রাখুন : সাবেক এমপি লালু
বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক এমপি মো. হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, বগুড়ার উন্নয়নকে ত্বরান্বিত রাখতে বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে রেজাউল করিম বাদশাকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে।
তিনি আরও বলেন, রেজাউল করিম বাদশা একজন যোগ্য নেতা। বিএনপি সবসময় উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। বিএনপি যে প্রতিশ্রুতি দেন তা বাস্তবায়ন করেন। কিন্তু একটি পক্ষ নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে।
গতকাল রোববার বগুড়া-৬ (সদর) আসনে উপ-নির্বাচনে বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী রেজাউল করিম বাদশার পক্ষে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে বগুড়া পৌরসভার ২১নং ওয়ার্ডের ভাটকান্দি দক্ষিণপাড়া ও পশ্চিমপাড়া গ্রামে গণসংযোগ শেষে শ্যামবাড়িয়া পূর্বপাড়া’তে নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন২১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আব্দুল কুদ্দুস চাঁনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক হোসাইনুল করিম হোসেনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া শহর যুবদলের সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান শিবলু, শহিদুল ইসলাম, সাজেদুর রহমান স্বপন, মোক্তার হোসেন, ফেরদৌস হোসেন, রঞ্জনা বেগম, রফিকুল ইসলাম লেমন, সাহাদাত জ্জামান রাজু, শাহীন প্রাং, মৃদুল হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জসীউর রহমান সোহেল, নজরুল ইসলাম, আজমল হোসেন বাবু, আব্দুল করিম, ওয়েদুল ইসলাম, সোহেল প্রাং, আব্দুল লতিফ, মিল্টন হোসাইন, হাসানুর রহমান হাসান, জাহাঙ্গীর আলম পোটল, মোহতাছিন বিল্লা মুন, মিজানুর রহমান মিজান, সাখাওয়াত হোসেন, বিপ্লব মিয়া, মাসুদ রানা, সুমন মিয়া, আব্দুল কুদ্দুস প্রমুখ।
মন্তব্য করুন








