ভিডিও শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৪ এপ্রিল, ২০২৬, ০৬:৪২ বিকাল

রাহুলের মৃত্যুতে কড়া পদক্ষেপ প্রসেনজিতের

রাহুলের মৃত্যুতে কড়া পদক্ষেপ প্রসেনজিতের

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু নিয়ে চর্চা চলছেই। এবার সরব হয়েছে টলিউডের অভিনয় শিল্পীদের সংগঠন আর্টিস্ট ফোরাম।

গতকাল শুক্রবার (৩ এপ্রিল) ফোরামের এক সভা অনুষ্ঠিত হয়েছে। যেখানে গর্জে উঠেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। 

ভারতীয় সংবাদোমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, আর্টিস্ট ফোরামের জরুরি বৈঠক শেষে প্রসেনজিৎ বলেন, “যে চলে গেছে তাকে আর ফেরানো যাবে না। কিন্তু সহজ যেন বড় হয়ে জানতে পারে যে, তার বাবা কেন চলে গেল?

আরও পড়ুন

সেখানে ‘আর্টিস্ট ফোরাম’-এর সম্পাদক শান্তিলাল জানান, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পরে ধারাবাহিকের প্রযোজনা সংস্থার কাছে মৃত্যুর কারণ জানতে চেয়ে চিঠি পাঠানো হয়। সেই চিঠির উত্তর সন্তোষজনক না হওয়ায় আজ শনিবার (৪ এপ্রিল) ‘আর্টিস্ট ফোরাম’-এর তরফে থানায় এফআইআর করা হবে।

২৯ মার্চ ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করছিলেন। এ সময় পানিতে নামেন তিনি। আর উঠতে পারেননি। তলিয়ে যান। পরে টেকনিশিয়ানরা উদ্ধার করে দিঘা হাসপাতালে নিয়ে যান তাকে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন রাহুলকে। জানান, পথিমধ্যেই মৃত্যু হয়েছে অভিনেতার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাহুলের মৃত্যুতে কড়া পদক্ষেপ প্রসেনজিতের

সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানায় আগুন, ৫ জনের মৃত্যু

বাল্যবিবাহ করালে শুধু মামলা নয় বরং লাইসেন্স বাতিল : ত্রাণমন্ত্রী

বিএমইউতে ৮ শয্যার হাম ওয়ার্ড ও স্ক্রিনিং সেন্টার চালু

লোহার তাওয়া পরিষ্কার করার সহজ উপায়