ভিডিও শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৪ এপ্রিল, ২০২৬, ০৬:১৭ বিকাল

লোহার তাওয়া পরিষ্কার করার সহজ উপায়

লোহার তাওয়া পরিষ্কার করার সহজ উপায়

রুটি বা পরোটা ভাজার জন্য তাওয়া আমাদের রান্নাঘরের নিত্যদিনের সঙ্গী। তবে ব্যবহারের পর তা পরিষ্কার করা অনেক সময়ই ঝামেলার কাজ হয়ে দাঁড়ায়। বেশিরভাগ ক্ষেত্রে তাওয়া প্রতিদিন ধোয়া হয় না। ফলে দিনের পর দিন ব্যবহার করার ফলে তাওয়ার ওপর আটা, ময়দা ও তেলের স্তর জমে কালো পোড়া দাগ তৈরি হয়। তেলচিটে সঙ্গে শক্ত পোড়া দাগ সহজে উঠতে চায় না। তবে কিছু সহজ পদ্ধতি জানলে এই সমস্যার সমাধান খুব সহজেই করা সম্ভব।

গরম পানি ও লিকুইড
গরম পানি ও লিকুইড ব্যবহার করতে পারেন। তাওয়া ব্যবহারের পর তা গরম পানিতে ভিজিয়ে রাখুন। এতে তাওয়ায় লেগে থাকা খাবারের কণা নরম হয়ে উঠে যায়। এরপর কয়েক ফোঁটা লিকুইড সাবান ব্যবহার করে স্পঞ্জ দিয়ে তাওয়া ঘষুন। শেষে আবার গরম পানি দিয়ে ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে ফেলুন।

ফিটকিরি ও গরম পানি
গরম পানির সঙ্গে ফিটকিরি ব্যবহার করলেও ভালো ফল পাওয়া যায়। গরম পানির সঙ্গে ফিটকিরি ব্যবহার করে তাওয়া ঘষলেই কালো ছোপ সহজে উঠে যায়। এছাড়া পানি ও লবণও কার্যকরী। তাওয়া গরম করে তাতে সামান্য পানি দিন। পানি গরম হলে তাওয়ায় লবণ ছড়িয়ে হালকা আঁচে ঘষতে থাকুন। কয়েক মিনিটের মধ্যেই পোড়া দাগ উঠতে শুরু করবে।

পানি ও লবণ
পানি ও লবণ তাওয়ার দাগ উঠাতে বেশ ভালো কাজ করে। চুলায় তাওয়া গরম করে তাতে সামান্য পানি দিন। পানি গরম হলে তাওয়ায় লবণ ছড়িয়ে হালকা আঁচে ঘষতে থাকুন। কয়েক মিনিটের মধ্যেই কালো দাগ উঠে যাবে।

লবণ ও লেবুর স্ক্রাব
একটি লেবু আধা করে কেটে লবণে ডুবিয়ে তাওয়ায় ধীরে ধীরে ঘষুন। কিছুক্ষণ রেখে আবার স্ক্রাবার দিয়ে পরিষ্কার করুন। এরপর গরম পানি দিয়ে ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে ফেলুন। এতে তাওয়া ঝকঝকে হয়ে উঠবে

ফিটকিরি ও গরম পানি
গরম পানির সঙ্গে ফিটকিরি ব্যবহার করলেও ভালো ফল পাওয়া যায়। ফিটকিরি দিয়ে তাওয়া ঘষলে কালো ছোপ ও জমে থাকা ময়লা দ্রুত উঠে যায়। এটি খুব সহজ এবং কার্যকর একটি পদ্ধতি।

পানি ও লবণের ব্যবহার
তাওয়া গরম করে তাতে সামান্য পানি দিন। পানি গরম হলে তাওয়ায় লবণ ছড়িয়ে দিন এবং হালকা আঁচে ঘষতে থাকুন। কয়েক মিনিটের মধ্যেই পোড়া দাগ উঠে যাবে। এই পদ্ধতি তাওয়ার জেদি দাগ তুলতে বেশ কার্যকর।

আরও পড়ুন

লেবু ও লবণের স্ক্রাব
একটি লেবু আধা করে কেটে লবণে ডুবিয়ে তাওয়ায় ধীরে ধীরে ঘষুন। কিছুক্ষণ রেখে আবার স্ক্রাবার দিয়ে পরিষ্কার করুন। এরপর গরম পানি দিয়ে ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে ফেলুন। এতে তাওয়া ঝকঝকে হয়ে উঠবে।

লেবু, লবণ ও ভিনেগার
লেবু, লবণ এবং ভিনেগার দিয়ে তাওয়া পরিষ্কার করুন। লোহার তাওয়া গরম করে তাতে লবণ ছড়িয়ে দিন। লবণ গরম হয়ে গেলে কেটে রাখা লেবু দিয়ে তাওয়া ঘষুন। অন্য একটা পাত্রে লেবুর রসের সঙ্গে সামান্য পানি আর ভিনেগার মিশিয়ে নিন। এই মিশ্রণে লেবুর টুকরো ডুবিয়ে তাওয়ায় ভালো করে ঘষুন। দাগ উঠে গেলে বাসন মাজার সাবান দিয়ে ধুয়ে ফেলুন। এতে তাওয়া একেবারে নতুনের মতো দেখাবে।

ব্লিচিং পাউডারের ব্যবহার
বাড়িতে ব্লিচিং পাউডার থাকলে সেটিও ব্যবহার করা যেতে পারে। এক কাপ গরম পানিতে এক চা চামচ ব্লিচিং পাউডার মিশিয়ে তাওয়া ভালো করে ঘষুন। সপ্তাহে দু’দিন এই পদ্ধতি ব্যবহার করলে তাওয়া পরিষ্কার ও জীবাণুমুক্ত থাকে।

বেকিং সোডা দিয়ে
একটি বাটিতে ১ চামচ বেকিং সোডা, লবণ ও ভিনেগার মিশিয়ে নিন। এই মিশ্রণ দিয়ে তাওয়া ঘষে পরিষ্কার করলে পোড়া দাগ সহজেই উঠে যায়। সপ্তাহে দু'দিন এই উপায়ে পরিষ্কার তাওয়া নতুনের মতো ঝকঝকে থাকবে।

ভুল পদ্ধতিতে সিলিং ফ্যান পরিষ্কার করছেন না তো, জেনে নিন সঠিক উপায় 
তাওয়া নিয়মিত পরিষ্কার না করলে শুধু দাগই জমে না, বরং স্বাস্থ্যঝুঁকিও তৈরি হতে পারে। তাই সামান্য যত্ন এবং সঠিক উপায় অবলম্বন করলে তাওয়া দীর্ঘদিন ভালো রাখা সম্ভব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোহার তাওয়া পরিষ্কার করার সহজ উপায়

কক্সবাজারে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষ, দুই বন্ধু নিহত

ঢাবির জগন্নাথ হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন জুনান চাকমা

চাঁদপুরে স্বামীর মুখে দুর্গন্ধ, স্ত্রীর থানায় অভিযোগ

সেরা রাউটার চেনার সহজ ৩ উপায়

আট বছর পর জিম্বাবুয়ে সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া