ভিডিও শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৪ এপ্রিল, ২০২৬, ০৬:২০ বিকাল

বিএমইউতে ৮ শয্যার হাম ওয়ার্ড ও স্ক্রিনিং সেন্টার চালু

বিএমইউতে ৮ শয্যার হাম ওয়ার্ড ও স্ক্রিনিং সেন্টার চালু

দেশে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) হামে আক্রান্ত রোগীদের জন্য একটি ওয়ার্ড চালু করা হয়েছে। 

বিএমইউ’র পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান জানিয়েছেন, ‘সি’ ব্লকের দ্বিতীয় তলায় হামে আক্রান্তদের জন্য ৮ শয্যার একটি ওয়ার্ড চালু রয়েছে এবং এর পাশাপাশি এটা সম্প্রসারিত করা হয়েছে। এছাড়াও হাম স্ক্রিনিং সেন্টারও চালু করা হয়েছে। 

বিএমইউ’র পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান ও উপ-পরিচালক (হাসপাতাল) ডা. মোহাম্মদ আবু নাছের গত বৃহস্পতিবার হাম ওয়ার্ড পরিদর্শন করেন। বর্তমানে ওয়ার্ডটিতে ৪ জন রোগী ভর্তি আছে। হাম রোগের বিষয়ে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে এবং ২নং বহির্বিভাগে একটি স্ক্রিনিং সেন্টার চালু করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

আরও পড়ুন

এছাড়াও ‘এফ’ ব্লকের দ্বিতীয় তলায় একটি সম্প্রসারিত আইসোলেটেড ওয়ার্ড স্থাপনের সিদ্ধান্ত হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএমইউতে ৮ শয্যার হাম ওয়ার্ড ও স্ক্রিনিং সেন্টার চালু

লোহার তাওয়া পরিষ্কার করার সহজ উপায়

কক্সবাজারে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষ, দুই বন্ধু নিহত

ঢাবির জগন্নাথ হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন জুনান চাকমা

চাঁদপুরে স্বামীর মুখে দুর্গন্ধ, স্ত্রীর থানায় অভিযোগ

সেরা রাউটার চেনার সহজ ৩ উপায়