ভিডিও শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৪ এপ্রিল, ২০২৬, ০২:০৪ দুপুর

রাজধানীর যাত্রাবাড়ীতে ট্রাকচাপায় নিহত ২

রাজধানীর যাত্রাবাড়ীতে ট্রাকচাপায় নিহত ২, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ীতে উল্টোপথে বেপরোয়া গতির ট্রাক চাপায় অটোরিকশা চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। নিহত রিকশাচালকের নাম ফিরোজ আহমেদ (৫০)। যাত্রীর পরিচয় জানা যায়নি। শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে যাত্রাবাড়ী মীরহাজীরবাগ কাঁচাবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী খাইরুল জানান, রাত ১টার দিকে মীরহাজীরবাগ কাঁচাবাজারের পাশে একটি দোকানে বসে চা পান করছিলেন। এসময় একটি ট্রাক বেপরোয়া গতিতে উল্টো পথ দিয়ে যাচ্ছে। এর ৩০ সেকেন্ড পরই সামনে গিয়ে একটি অটোরিকশার ওপর উঠে যায় ট্রাকটি। সঙ্গে সঙ্গে তারা দৌড়ে গিয়ে ট্রাকের নিচ থেকে অটোচালক ও যাত্রীকে বের করেন। গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, এ ঘটনায় আশপাশের লোকজন ট্রাকের চালককে আটকে রেখে পুলিশে খবর দেয়। চালককে উল্টো পথে বেপরোয়া গতিতে চালানোর কারণ জানতে চাইলে সে জানায়, যাত্রাবাড়ী দয়াগঞ্জ এলাকায় আরেকটি ট্রাক তার ট্রাককে ধাক্কা দেয়। সেই ট্রাকটি ধরতে উল্টো পথে দ্রুত চালিয়ে যাচ্ছিল।

আরও পড়ুন

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু জানান, রাতে মীরহাজীরবাগে ট্রাকের ধাক্কায় ওই দুর্ঘটনা ঘটে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পরপরই ট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীর যাত্রাবাড়ীতে ট্রাকচাপায় নিহত ২

নওগাঁর সাপাহারে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ

ইসরায়েলি ড্রোন ও শিল্প কারখানায় ইরানের ভয়াবহ হামলা

সাক্ষাৎকারের চাপে ক্লান্ত কুড়িগ্রামের কনটেন্ট ক্রিয়েটর তাজু

গাইবান্ধার সাঘাটায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রসালো ও মিষ্টি তরমুজ চেনার উপায়