ভিডিও বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০২ এপ্রিল, ২০২৬, ১২:৩২ দুপুর

বিগ ব্যাশে সিজন সেরার পুরস্কার পেলেন রিশাদ

বিগ ব্যাশে সিজন সেরার পুরস্কার পেলেন রিশাদ, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের উদীয়মান লেগ-স্পিনার রিশাদ হোসেন অস্ট্রেলিয়ার জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে (বিবিএল) নিজের প্রথম মৌসুমেই দারুণ সাফল্য পেলেন। হোবার্ট হারিকেন্স-এর হয়ে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে তিনি জিতলেন দলের ‘প্লেয়ার অব দ্য সিজন’ পুরস্কার।

মাত্র ২৩ বছর বয়সী এই লেগ-স্পিনার নিজের অভিষেক মৌসুমেই দলের সবচেয়ে নির্ভরযোগ্য বোলিং অস্ত্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। বিগ ব্যাশ লিগের ১৫তম আসরে রিশাদ ছিলেন হারিকেন্সের সর্বোচ্চ উইকেটশিকারি-পুরো টুর্নামেন্টে তিনি নিয়েছেন ১৫টি উইকেট। তার বোলিং গড় ছিল ২০.৮৬, যা টি-টোয়েন্টি ফরম্যাটে অত্যন্ত কার্যকর। পাশাপাশি ৭.৮২ ইকোনমি রেটে বোলিং করে তিনি প্রমাণ করেছেন, শুধু উইকেটই নয়, রান আটকে রাখার ক্ষেত্রেও তিনি সমানভাবে গুরুত্বপূর্ণ। বিশেষ করে পাওয়ারপ্লের পরের গুরুত্বপূর্ণ ওভারে তাকে আক্রমণে এনে প্রতিপক্ষকে চাপে ফেলতে সফল হয় হারিকেন্স। তার ভ্যারিয়েশন, গুগলি এবং নিয়ন্ত্রিত লাইন-লেংথ বারবার ব্যাটারদের ভুল করতে বাধ্য করেছে। পুরো মৌসুমে তার সবচেয়ে উল্লেখযোগ্য পারফরম্যান্স ছিল ২৬ রানে ৩ উইকেট নেওয়ার যে স্পেলটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় এবং তার ম্যাচ উইনার হয়ে ওঠার সামর্থ্যকে সামনে আনে।

এই সাফল্য রিশাদের জন্য এক দারুণ প্রত্যাবর্তনের গল্পও বটে। বিগব্যাশ লিগ-১৪-তে দলে সুযোগ পেলেও একটি ম্যাচেও খেলার সুযোগ পাননি তিনি। তবে এবারের আসরে সুযোগ পেয়ে সেটিকে পুরোপুরি কাজে লাগিয়েছেন এবং দলের আস্থা অর্জন করেছেন। পুরস্কার জয়ের দৌড়ে রিশাদ পেছনে ফেলেছেন তারই সতীর্থ নিখিল চৌধারি, নাথান এলিস এবং ক্রিস জর্ডান-এর মতো অভিজ্ঞ ক্রিকেটারদের। 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিগ ব্যাশে সিজন সেরার পুরস্কার পেলেন রিশাদ

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিচ্ছে আরব আমিরাত, ইঙ্গিত সৌদিরও

দেশের সব দোকান-শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধের সিদ্ধান্ত

সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন নিয়ে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ মন্ত্রণালয়ের

সিরাজগঞ্জের কাজিপুরে ১৭২৯ লিটার জ্বালানি তেল জব্দ, ব্যবসায়ীর জরিমানা

চার নভোচারী নিয়ে চাঁদের দিকে রওনা দিলো নাসার আর্টেমিস-২