ভিডিও বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০২ এপ্রিল, ২০২৬, ০২:৩০ রাত

নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করলেন ফখর জামান

ছবি: সংগৃহীত, নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করলেন ফখর জামান

স্পোর্টস ডেস্ক : বল টেম্পারিংয়ের অভিযোগে পাওয়া দুই ম্যাচের শাস্তির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করলেন লাহোর কালান্দার্সের ফখর জামান। পিএসএল লিগের টেকনিক্যাল কমিটির দেওয়া শাস্তির বিরুদ্ধে আপিল করেছেন তিনি।

গত ২৯ মার্চ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে করাচি কিংসের বিপক্ষে ম্যাচ চলাকালে একটি ঘটনাকে কেন্দ্র করে ফখরকে এই শাস্তি দেওয়া হয়। ম্যাচের শেষ দিকে ঘটনাটি ঘটে। হারিস রউফ শেষ ওভারটি করতে আসার সময় তার সঙ্গে শলাপরামর্শ করতে যান আফ্রিদি ও ফখর জামান। ওই সময় রউফের কাছ থেকে বল নেন ফখর। দুই হাতে বলে চাপ দিতে দেখা যায় তাকে। আম্পায়ার শরফুদ্দৌলা সৈকত ও ফয়সাল আফ্রিদির কাছে এটি বল টেম্পারিং বলে মনে হয়। ফলে লাহোরকে ৫ রান জরিমানা করা হয়।

আরও পড়ুন

এরপর আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহিদ ও ফয়সাল খান আফ্রিদি, টিভি আম্পায়ার আসিফ ইয়াকুব এবং চতুর্থ আম্পায়ার তারিক রশিদ বল টেম্পারিংয়ের অভিযোগ আনেন ফখর জামানের বিরুদ্ধে। কিন্তু জামান অভিযোগ অস্বীকার করেন এবং পূর্ণাঙ্গ শুনানির আবেদন জানান। ম্যাচ রেফারি রোশান মাহনামা শুনানি পরিচালনা করেন এবং সব প্রমাণ পর্যালোচনা করে, পাশাপাশি খেলোয়াড়ের বক্তব্য শোনার পর সিদ্ধান্ত দেন।
এই শুনানিতে লাহোর কালান্দার্সের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি, টিম ডিরেক্টর শামিন রানা এবং টিম ম্যানেজার ফারুক আনোয়ার উপস্থিত ছিলেন। ফখর জামানের বিরুদ্ধে আচরণবিধির ২.১৪ ধারায় অভিযোগ আনা হয়, যা বলের অবস্থা পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত পিএসএলের খেলার শর্তাবলীর ৪১.৩ ধারা ভঙ্গ করে ।

লেভেল ৩-এর প্রথম অপরাধের জন্য সর্বনিম্ন শাস্তি এক ম্যাচ এবং সর্বোচ্চ দুই ম্যাচ নিষেধাজ্ঞা, অর্থাৎ তাকে সর্বোচ্চ শাস্তিই দেওয়া হয়েছে। লাহোর কালান্দার্সের পরবর্তী ম্যাচ ৩ এপ্রিল মুলতান সুলতান্সের বিপক্ষে গাদ্দাফি স্টেডিয়ামে। এরপর ৯ এপ্রিল ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করলেন ফখর জামান

হবিগঞ্জে লাইনচ্যুত বগি থেকে বালতিতে করে তেল নেওয়ার হিড়িক

দৌলতদিয়া বাসডুবির ঘটনায় তদন্ত প্রতিবেদন দাখিল

হাসিনার পদত্যাগপত্র পাওয়ার কথা সামনাসামনি স্বীকার করেছিলেন রাষ্ট্রপতি: ডা. শফিকুর রহমান

সিলেটে অনির্দিষ্টকালের জন্য তেল-সিএনজি বিক্রি বন্ধ ঘোষণা

অন্তত ছয় মাস যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত ইরান : আরাঘচি