ভিডিও বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০২ এপ্রিল, ২০২৬, ১২:২৪ দুপুর

দেশের সব দোকান-শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধের সিদ্ধান্ত

দেশের সব দোকান-শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধের সিদ্ধান্ত, ছবি: সংগৃহীত।

জ্বালানি সাশ্রয় করতে রাজধানীসহ দেশের সব দোকান, বাণিজ্য বিতান ও শপিং মল রাত ৮টার মধ্যে বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। 

আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় আন্তর্জাতিক জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারকে সহযোগিতার লক্ষ্যে ঢাকাসহ বাংলাদেশের সব দোকান, বাণিজ্য বিতান এবং শপিংমল রাত ৮টা মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে হোটেল, ফার্মেসি এবং জরুরি প্রয়োজনীয় সেবার দোকান, কাঁচাবাজার এর আওতা বহির্ভূত থাকবে বলেও জানিয়েছে ব্যবসায়ী মালিক সমিতি।

আরও পড়ুন

এর আগে গত ১৫ মার্চ বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সভাপতিত্বে দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির নেতাসহ বিভিন্ন মার্কেটের প্রতিনিধিদের উপস্থিতিতে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার শর্তে ৪০ শতাংশ আলোকসজ্জা কম করার প্রতিশ্রুতি দেন ব্যবসায়ীরা। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ও অফলাইন ক্লাস ফেরানো, সাপ্তাহিক ছুটি বৃদ্ধি, হোম অফিসসহ বেশকিছু পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে সরকার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব দোকান-শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধের সিদ্ধান্ত

সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন নিয়ে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ মন্ত্রণালয়ের

সিরাজগঞ্জের কাজিপুরে ১৭২৯ লিটার জ্বালানি তেল জব্দ, ব্যবসায়ীর জরিমানা

চার নভোচারী নিয়ে চাঁদের দিকে রওনা দিলো নাসার আর্টেমিস-২

৯ জেলায় কালবৈশাখী ঝড়ের আভাস

আজ জানা যাবে, সাপ্তাহিক ছুটি বাড়বে কিনা