বগুড়ার নিশিন্দারায় জমি দখল করে গাছ কাটার অভিযোগ
স্টাফ রিপোর্টার: বগুড়া শহরতলীর উপ শহর সংলগ্ন নিশিন্দারা মৌজার ৩১৩, ৬৯০৮ নং ডি.পি খতিয়ানে ১৭১৮ দাগের ১৪ শতক জমি থেকে প্রায় ২০ টি ছোট বড় গাছ কেটে নেওয়ার অভিযোগ করা হয়েছে। বগুড়া শহরের কাটনার পাড়ার মৃত হাজী কছিমদ্দিনের ছেলে এ ডাব্লিউ এম মাসউদ।
বগুড়া সদর থানায় অভিযোগ করে বলেছেন বগুড়া শহরের ঠনঠনিয়ার মৃত মুকুলের মেয়ে মোছা. ময়না (৩০), মো. বকুল এর ছেলে মো. জেমস (৩৫), মৃত মজিবুর রহমানের ছেলে মো. ইমরোজ, সহ অজ্ঞাতনামা ৭/৮ জন তার ভাগ্নে ভাগ্নির সম্পত্তি গত ৩০ মার্চ সকাল সাড়ে ১০ টায় নিজের সম্পত্তি দাবি করে জোর করে কাটা তারের বেড়া দিয়ে ঘেরার চেষ্টা করে এবং ২০টি ইউক্যালিপ্টাস গাছ কেটে নিয়ে যায়। একই সাথে ইটের প্রাচীর ভেঙ্গে তাদেরকে হত্যার হুমকি দেয়। তিনি অভিযোগ করে বলেন প্রাণ নাশের ভয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/163357