ফরিদপুরে চার বন্ধু মিলে তরুণীকে ধর্ষণ
ফরিদপুরের ভাঙ্গায় ডেকে ফসলি জমিতে নিয়ে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে ৪ বন্ধুর বিরুদ্ধে। এ ঘটনায় নাহিদ ইসলাম নামে একজনকে পুলিশ গ্রেফতার করেছে।
আজ বুধবার সকালে (১ এপ্রিল) পুলিশ ৯৯৯-এ কল পেয়ে মেয়েটিকে উদ্ধার করে
এর আগে গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত রাতে ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের খামিনারবাগ ফসলি মাঠে গণধর্ষণের শিকার হয় ওই তরুণী।
গ্রেফতার নাহিদ কালামৃর্ধা ইউনিয়নের মিয়াপাড়া গ্রামের শাহীন ফরাজির পুত্র।
আরও পড়ুনএ বিষয়ে ভাঙ্গা থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, বুধবার (১ এপ্রিল) সকাল ৮টার দিকে ৯৯৯-এ কল পেয়ে জানতে পারি- ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের খামিনারবাগ গ্রামে এক তরুণীকে আটকে রেখে কয়েকজন মিলে ধর্ষণ করেছে। পরে পুলিশের ২টি টিম ঘটনাস্থলে গিয়ে মেয়েটিকে উদ্ধার করে।
তিনি বলেন- ওই তরুণী আমাদের জানিয়েছেন- তাকে নাহিদ, সাদ্দাম, নাজমুল ও নুর আলম ফসলের মাঠে নিয়ে জোর করে রাতভর গণধর্ষণ করেছে। তার সঙ্গে থাকা এক জোড়া সোনার দুল ও নগদ সাড়ে ৩ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে তারা।
ওসি বলেন, মেয়েটি ভাঙ্গা থানায় মামলা করেন। এরপর মেয়েটিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। গণধর্ষণের ঘটনায় নাহিদ নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1775046524.jpg)


_medium_1775045055.jpg)


_medium_1775047186.jpg)

