ভিডিও মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩১ মার্চ, ২০২৬, ০৬:১১ বিকাল

এবার বিদেশের ৫২ প্রেক্ষাগৃহে ‘বনলতা এক্সপ্রেস’

এবার বিদেশের ৫২ প্রেক্ষাগৃহে ‘বনলতা এক্সপ্রেস’

এবার ঈদে মুক্তি পাওয়া নির্মাতা তানিম নূরের তারকাবহুল আলোচিত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ প্রেক্ষাগৃহে বেশ দাপট দেখাচ্ছে। এমন সফলতার মাঝে আন্তর্জাতিক অঙ্গনের দর্শক ও প্রবাসী বাংলাদেশীদের জন্য সিনেমাটি নিয়ে থাকছে বিশেষ চমক। নতুন খবর, আগামী ৩ এপ্রিল থেকে উত্তর আমেরিকা ও ইউরোপের মোট ৫২টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।

জানা গেছে, আন্তর্জাতিক পরিবেশক প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রো-এর মাধ্যমে এই সিনেমাটি প্রথম সপ্তাহে ক্যানাডার ১০টি, আমেরিকার ৩৮টি এবং যুক্তরাজ্যের ৪টি থিয়েটারে প্রদর্শিত হবে। বিশ্বের নামকরা সব সিনেমা চেইন যেমন—এএমসি, রিগ্যাল, সিনেপ্লেক্স, সিনেমার্ক, শোকেস ও সিনেওয়ার্ল্ড-এ দর্শকরা এটি উপভোগ করতে পারবেন।

আরও পড়ুন

এর মধ্যে আমেরিকায় এএমসি’র ২১টি ও রিগ্যাল-এর ১৪টি স্ক্রিনে এবং ক্যানাডায় সিনেপ্লেক্স-এর ১০টি স্ক্রিনে সিনেমাটি চলবে। একই দিন থেকে থেকে টরন্টো, মন্ট্রিয়াল, নিউ ইয়র্ক, ডালাস, লন্ডন ও বার্মিংহামসহ প্রধান শহরগুলোর দর্শকরা বড় পর্দায় সিনেমাটি দেখতে পাবেন। আবার যুক্তরাজ্যের ৪টি স্ক্রিনে দেখানো হবে সিনেমটি; যার পরিবেশনা সহযোগী হিসেবে কাজ করছে রেভেরি ফিল্মস।তারকাবহুল এই সিনেমায় অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নূর, শ্যামল মওলা, জাকিয়া বারী মম ও আজমেরী হক বাঁধনসহ একঝাঁক জনপ্রিয় শিল্পী। সিনেমা সংশ্লিষ্টদের আশা, বনলতা এক্সপ্রেস’ ব্যবসায়িক সাফল্যের দিক থেকে পূর্বের ‘উৎসব’ সিনেমার রেকর্ডকেও ছাড়িয়ে যাবে। কারণ প্রথম সপ্তাহেই এটি ‘উৎসব’-এর তুলনায় ১৫টি বেশি প্রেক্ষাগৃহ পেয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

পেট্রোল বনাম অকটেন: আপনার বাইকের ইঞ্জিনের জন্য কোনটি সেরা?

বিশ্বকাপের চূড়ান্ত দল নিয়ে কঠোর অবস্থানে স্কালোনি

এবার বিদেশের ৫২ প্রেক্ষাগৃহে ‘বনলতা এক্সপ্রেস’

১ লাখ টন অপরিশোধিত তেল আমদানির প্রস্তাব অনুমোদন

আমার সিনেমার টিকিট পাচ্ছিলাম না : বাঁধন