ভিডিও মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩১ মার্চ, ২০২৬, ০৫:০৭ বিকাল

রাহুলের মৃত্যুতে ময়নাতদন্তে যা পাওয়া গেলো

অভিনেতা রাহুল অরুণোদয়

টালিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। রোববার ওড়িশার তালসারি সমুদ্রসৈকতে শুটিংয়ের সময় পানিতে ডুবে তিনি মারা যান। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ বিভিন্ন রাজনৈতিক ও চলচ্চিত্র ব্যক্তিত্ব।

রাহুলের বিজয়গড়ের বাড়িতে সোমবার থেকে শোকপ্রকাশ করতে ভিড় জমতে থাকে। সেখানে উপস্থিত হন সোহিনী সরকার, শোভন গঙ্গোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, দেবলীনা দত্ত, সৌরভ দাস, দর্শনা বণিক ও বিক্রম চট্টোপাধ্যায়সহ অনেকে। তবে শোকের পরিবেশে বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারীর আগমন নিয়ে উত্তেজনা ছড়ায়।

স্থানীয়দের অভিযোগ, বিজেপি প্রার্থীর সঙ্গে থাকা কর্মী-সমর্থকরা বাড়ির সামনে স্লোগান দিতে শুরু করেন। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন এলাকাবাসী, যারা জানান এটি শোকের জায়গা এবং রাজনৈতিক স্লোগান গ্রহণযোগ্য নয়। এ নিয়ে স্থানীয়দের সঙ্গে বিজেপি সমর্থকদের বাগবিতণ্ডা শুরু হয়, যা দ্রুত উত্তেজনায় রূপ নেয়।

আরও পড়ুন

এদিকে, রাহুলের মৃত্যুর ঘটনায় ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। তমলুক হাসপাতাল সূত্রে জানা গেছে, তার ফুসফুসে বালি ঢুকে গিয়েছিল এবং তা ফুলে প্রায় দ্বিগুণ হয়ে যায়। চিকিৎসকদের ধারণা, তিনি এক ঘণ্টারও বেশি সময় পানির নিচে নিমজ্জিত ছিলেন।

পরিবার ও সহকর্মীদের দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত কারণ সামনে আনা হোক। একদিকে শোক, অন্যদিকে রাজনৈতিক উত্তেজনা-সব মিলিয়ে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘিরে বিতর্ক বাড়ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাহুলের মৃত্যুতে ময়নাতদন্তে যা পাওয়া গেলো

জ্বালানি তেল মজুত করায় ২ জনের এক বছর করে কারাদণ্ড

মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দি রাখা নারী-শিশুসহ উদ্ধার ৭

পানিতে ডুবে গেলে যা করা বিপজ্জনক

কসবা ও ব্রাহ্মণপাড়ায় ৩ কোটি ৪৪ লাখ টাকার শাড়ি ও চশমা জব্দ

অষ্টম শ্রেণি পাসে নিয়োগ দেবে ওয়ালটন, কর্মস্থল গাজীপুর