ভিডিও সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩০ মার্চ, ২০২৬, ০৬:২৫ বিকাল

সালমার নতুন গান ‘তুমি মানুষ ভালা না’

সালমা

অভি মঈনুদ্দীন ঃ নতুন নতুন মৌলিক গান প্রকাশের ক্ষেত্রে সালমা সবসময়ই বেশ সক্রিয়। কিছুদিন আগেও তার কন্ঠে তারই অনেক ভালোলাগার গান বিরহের গান ‘এমন ভালোবাসা চাইনা’ গানটি প্রকাশিত হয়েছে। এই গানটি শ্রোতা দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। সেই ধারাবাহিকতায় এবার সালমার কন্ঠেপ্রকাশ পেতে যাচ্ছে ‘তুমি মানুষ ভালা না’ শিরোনামের একটি গান। যদিও এর আগেও একই শিরোনামে বেশ কয়েক বছর আগে সালমার কন্ঠে একটি গান প্রকাশিত হয়েছিলো। তবে সেই গানের শিরোনাম ছিলো ‘মানুষ ভালা না’। নতুন গানের আগে শুধু তুমি যুক্ত করে গানের নাম রাখা হয়েছে ‘তুমি মানুষ ভালা না’। আগের গানটি লিখেছিলেন ও সুর করেছিলেন মামুন আফনান রুমী, শাহরিয়ার রাফাত। এই গানটিও লিখেছেন মামুন আফনান রুমী, সুর করেছেন সাগর। শিগগিরই গানটি ইউটিউবে প্রকাশ পাবে।

সালমা বলেন,‘ একই গীতিকারের লেখা মানুষ ভালা না গানটি শ্রোতা দর্শকের বেশ ভালোলেগেচিছেলো। আশা করছি ফোক ঘরানার নতুন গান তুমি মানুষ ভালা না শ্রোতা দর্শকের ভালোলাগবে। নতুন গানের কথা ও সুর আমার কাছে ভীষণ ভালোলেগেছে। মিউজিক ভিডিওটাও কুব সুন্দও হয়েছে। সব মিলিয়ে তুমি মানুষ ভালা না নিয়ে আমি আশাবাদী।’

আরও পড়ুন

উল্লেখ্য, এমন ভালোবাসা চাইনা গানটির কথা লিখেছেন অনুরূপ আইচ, সুর করেছেন শরীফ আল দ্বীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালমার নতুন গান ‘তুমি মানুষ ভালা না’

সিরাজগঞ্জে জাল নোট ও মাদকসহ গ্রেফতার ৫

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

দোষী সাব্যস্ত হলে ৫ থেকে ৭ বছর কারাদণ্ড হতে পারে নাসির-তামিমার

প্রধানমন্ত্রীর থেকে সম্মাননা ও ক্রীড়া কার্ড পেলেন ঢাবি ছাত্র তাইম হাওলাদার

ফরিদপুরে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি ১৪ শিশু