চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৩ মোটরসাইকেল চালককে জরিমানা
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় বৈধ কাগজপত্র ও হেলমেট না থাকায় ৩ মোটরসাইকেল চালককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।
আজ সোমবার (৩০ মার্চ) দুপুরে রহনপুর পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি।
এসময় বৈধ কাগজপত্র ও হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর দায়ে ৩ জন চালককে মোট ২ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়। এছাড়া পৌর এলাকার স্লুইস গেট, বুড়িতলা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমি।
আরও পড়ুনউপজেলা প্রশাসন জানায়, সড়কে শৃঙ্খলা বজায় রাখা ও দুর্ঘটনা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মোটরসাইকেল চালকদের সবসময় বৈধ কাগজপত্র সাথে রাখা এবং হেলমেট ব্যবহারের জন্য সতর্ক করা হয়েছে।
মন্তব্য করুন







