ভিডিও রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৯ মার্চ, ২০২৬, ১১:২১ রাত

জয়পুরহাটে ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া যানবাহনে তেল না দেওয়ার সিদ্ধান্ত

জয়পুরহাটে ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া যানবাহনে তেল না দেওয়ার সিদ্ধান্ত

জয়পুরহাট প্রতিনিধি : রেজিস্ট্রেশন সনদ, হেলমেট ও চালকের ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযানে জ্বালানি তেল সরবরাহ না করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে জেলা প্রশাসন ও জেলা পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। আজ রোববার (২৯ মার্চ) দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্যদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন-জেলা প্রশাসক আল মামুন মিয়া, পুলিশ সুপার মিনা মাহমুদা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাইমেনা শারমীন, জেলা পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনের উপদেষ্টা রওনকুল ইসলাম চৌধুরী টিপু, সভাপতি জিয়াউল হক আল আমিন চৌধুরী রানা, সাধারণ সম্পাদক আবুল খায়ের গোলাম মওলা, জয়পুরহাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা, পেট্রোল পাম্প মালিক  রাফি চৌধুরী, মেহেদী হাসানসহ প্রমুখ।

সভায় জ্বালানি তেল সুষ্ঠু ও সঠিকভাবে বিতরণের লক্ষ্যে জেলার সকল পেট্রোল পাম্প, প্যাকড পয়েন্ট ও এজেন্সিগুলোকে মতবিনিময় সভার আলোচনা অনুযায়ী কাগজপত্রবিহীন যানবাহনে কোনো ধরনের জ্বালানি তেল সরবরাহ না করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আরও পড়ুন

এছাড়া খোলা বাজারে তেল বিক্রির বিরুদ্ধে অভিযান এবং পাম্পে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনসহ বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নের কথা জানানো হয়। আগামীকাল সোমবার থেকে প্রতিটি পেট্রোল পাম্পে বড় ব্যানার টানিয়ে এসব নিয়ম জনসম্মুখে প্রকাশ করার জন্য জানানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটে ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া যানবাহনে তেল না দেওয়ার সিদ্ধান্ত

দিনাজপুরের বিরলে মাদকসেবীর জেল-জরিমানা

বগুড়া শহরের বিভিন্ন ওয়ার্ডে ধানের শীষের প্রার্থী বাদশার গণসংযোগ

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

নওগাঁয় পটলক্ষেত থেকে ৩২৫ রাউন্ড গুলি উদ্ধার

হামাগুড়ি দিয়ে প্রতিদিন স্কুল যাতায়াত করে গাইবান্ধা সুন্দরগঞ্জের আল-আমিন