ভিডিও রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৯ মার্চ, ২০২৬, ১০:৪৯ রাত

নওগাঁয় পটলক্ষেত থেকে ৩২৫ রাউন্ড গুলি উদ্ধার

নওগাঁয় পটলক্ষেত থেকে ৩২৫ রাউন্ড গুলি উদ্ধার

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে পটলক্ষেত থেকে ৩২৫ রাউন্ড পুরানো গুলি উদ্ধার করেছে থানা পুলিশ। থানা ও গ্রামবাসী জানায়, আজ রোববার (২৯ মার্চ) সকালে দেউলিয়া গ্রামের আনছার ডাক্তারের পটলক্ষেতে খুঁটি দিচ্ছিল শ্রমিক জয়দুল ইসলাম। এসময় খুঁটি বসানোর সময় কোদাল দিয়ে মাটি খনন করলে ঠক করে শব্দ হয়। এরপর সেখানে দেখতে পায় পুরাতন গুলি।

খবর পেয়ে ছুটে আসে থানা পুলিশ। মাটি খননকালে মোট ৩২৫টি থ্রি নট থ্রি রাইফেলের গুলি উদ্ধার হয়। গুলির ওপর মরিচা ধরেছে। অনুমান করা হচ্ছে ১৯৭১ সালে গুলিগুলো মাটিতে পুঁতে রাখা হয়।

আরও পড়ুন

বদলগাছী থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম বলেন, ৩২৫ রাউন্ড পুরাতন গুলি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি জিডি করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় পটলক্ষেত থেকে ৩২৫ রাউন্ড গুলি উদ্ধার

হামাগুড়ি দিয়ে প্রতিদিন স্কুল যাতায়াত করে গাইবান্ধা সুন্দরগঞ্জের আল-আমিন

দেশে বাড়ছে হামের প্রাদুর্ভাব, বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা, ২১ শিশুর মৃত্যু, ১৫ জনই রাজশাহী বিভাগের

ওমরাহ করতে সৌদি আরব যাচ্ছেন নাহিদ ইসলাম

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র পদে লড়বেন আসিফ, উত্তরে আদীব

৫ সিটি করপোরেশনে মেয়র পদে এনসিপির প্রার্থী ঘোষণা