দিনাজপুরের বিরলে মাদকসেবীর জেল-জরিমানা
বিরল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরলে একজন মাদকসেবীকে জরিমানাসহ এক বছরের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জানা যায়, গত শনিবার সন্ধ্যায় উপজেলার ধর্মপুর ইউনিয়নের মীরাপাড়া গ্রামের ইয়াকুব আলীর ছেলে মো. মামুনকে ১৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের দায়ে এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও ৩ হাজার টাকা জরিমানা প্রদানের আদেশ দেন।
আরও পড়ুনমন্তব্য করুন








_medium_1774793055.jpg)