ভিডিও রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৯ মার্চ, ২০২৬, ০৯:২৯ রাত

বগুড়ায় তেল পেতে লাগবে ড্রাইভিং লাইসেন্স হেলমেট

বগুড়ায় তেল পেতে লাগবে ড্রাইভিং লাইসেন্স হেলমেট

স্টাফ রিপোর্টার : বগুড়ায় গাড়ির ড্রাইভিং লাইসেন্স, হেলমেট ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া কোনো গ্রাহককে তেল দেওয়া হবে না। বগুড়ায় জ্বালানি তেলের সংকটের মধ্যে পেট্রোল পাম্পগুলোতে এ নতুন বিধি নিষেধ আরোপ করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান আজ রোববার (২৯ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সংকট মোকাবিলায় ট্যাগ অফিসার নিযুক্ত করা হয়েছে ও পুলিশের যৌথ উদ্যোগে চেকপোস্ট বসিয়ে কাগজপত্র যাচাই করা হবে। পাশাপাশি পাম্পগুলোতে ক্রেতাদের তথ্য ও মোবাইল নম্বর সংরক্ষণ করা হবে, যাতে একই ব্যক্তি একাধিকবার তেল নিতে না পারেন।

এছাড়া প্রতিটি পাম্পে এসব নির্দেশনা সংবলিত ব্যানার টাঙিয়ে দেওয়া হবে এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে কঠোর মনিটরিং চালানো হবে বলেও জানান তিনি। এ বিষয়ে রাজশাহী বিভাগীয় পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশনের বগুড়া জেলা শাখার সভাপতি মিজানুর রহমান রতন বলেন, প্রশাসনের পক্ষ থেকে প্রতিদিন তেল বিক্রির হিসাব দিতে বলেছে।

আরও পড়ুন

এছাড়াও গাড়ির ড্রাইভিং লাইসেন্স, হেলমেট ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া কোনো গ্রাহককে তেল না দিতে বলেছে। কিন্তু সেটা পাম্প মালিকদের পক্ষে সম্ভব নয়। প্রশাসনের পক্ষ থেকে যাচাই করার কথা বলেছি আমরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় তেল পেতে লাগবে ড্রাইভিং লাইসেন্স হেলমেট

নবম পে-স্কেল বাস্তবায়নে ১০ দফা দাবি

বগুড়ার সোনাতলায় নবনিযুক্ত জেলা পরিষদের প্রশাসককে গণসংবর্ধনা

পর্যায়ক্রমে দেশের প্রত্যন্ত অঞ্চলের কাঁচা রাস্তাগুলো পাকা করা হবে: স্থানীয় সরকারমন্ত্রী

ডিম উৎপাদনে উঠছে না খরচ, সর্বস্বান্ত প্রান্তিক খামারিরা

বগুড়া পৌরসভার ১৫ হাট বাজার থেকে সরকারের আয় ৩ কোটি ৬৮ লাখ টাকা, ২ বছর পর সুলতানগঞ্জ হাট ইজারায়