ভিডিও রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৯ মার্চ, ২০২৬, ০৯:২৭ রাত

বগুড়ার সোনাতলায় নবনিযুক্ত জেলা পরিষদের প্রশাসককে গণসংবর্ধনা

বগুড়ার সোনাতলায় নবনিযুক্ত জেলা পরিষদের প্রশাসককে গণসংবর্ধনা

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলায় আজ রোববার (২৯ মার্চ) নাগরিক কমিটির আয়োজনে জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকিরকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। সংবর্ধনা বাস্তবায়ন কমিটির সভাপতি গোলাম রকিবের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন একেএম আহসানুল তৈয়ব জাকির। তিনি তার বক্তব্যে বলেন, আমি বগুড়াকে দেশের মধ্যে মডেল জেলা হিসেবে গড়তে চাই।

সেই সাথে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তাদের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করছি। সেই সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-উপজেলা বিএনপি’র সহসভাপতি একেএম আহসান হাবিব রাজা, আহসান হাবিব মহন, মিজানুর রহমান মিজান, পৌর বিএনপি’র সভাপতি আবু নাছের ওয়াহেদ নবেল, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব রতন, শফিকুল ইসলাম, সাবেক কাউন্সিলর জহুরুল ইসলাম শেফা, বালুয়াহাট ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও আয়োজক কমিটির সদস্য তোফাজ্জল হোসেন, মোনারুল ইসলাম বিটু, রবিউল ইসলাম, আব্দুল হাই মাস্টার, উজ্জল হোসেন খোকন, জরিফুল ইসলাম, আব্দুস সালাম, রাজু আহম্মেদ প্রমুখ।

আরও পড়ুন

সংবর্ধনা অনুষ্ঠানে সামাজিক সংগঠনের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি সকল শ্রেণি- পেশার মানুষ উপস্থিত ছিলেন। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সোনাতলায় নবনিযুক্ত জেলা পরিষদের প্রশাসককে গণসংবর্ধনা

পর্যায়ক্রমে দেশের প্রত্যন্ত অঞ্চলের কাঁচা রাস্তাগুলো পাকা করা হবে: স্থানীয় সরকারমন্ত্রী

ডিম উৎপাদনে উঠছে না খরচ, সর্বস্বান্ত প্রান্তিক খামারিরা

বগুড়া পৌরসভার ১৫ হাট বাজার থেকে সরকারের আয় ৩ কোটি ৬৮ লাখ টাকা, ২ বছর পর সুলতানগঞ্জ হাট ইজারায়

বগুড়া নিউ মার্কেটে একব্যক্তি ছুরিকাহত, আটক ২

বগুড়া শজিমেক এ স্টারলিংক ইন্টারনেট সংযোগের উদ্বোধন