ভিডিও রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৯ মার্চ, ২০২৬, ০৯:১২ রাত

বগুড়া পৌরসভার ১৫ হাট বাজার থেকে সরকারের আয় ৩ কোটি ৬৮ লাখ টাকা, ২ বছর পর সুলতানগঞ্জ হাট ইজারায়

বগুড়া পৌরসভার ১৫ হাট বাজার থেকে সরকারের আয় ৩ কোটি ৬৮ লাখ টাকা, ২ বছর পর সুলতানগঞ্জ হাট ইজারায়

স্টাফ রিপোর্টার : সুলতানগঞ্জ হাট টানা ২ বছর এবং রাজাবাজার এক বছর খাস আদায়ের পর এবার ইজার দেওয়া হয়েছে। আগামী ১৪৩৩ সালের জন্য এই দুই হাট বাজারসহ বগুড়া পৌরসভার আওতাধীন ১৫টি হাট বাজার থেকে ৩ কোটি ৬৮ লাখ টাকা রাজস্ব আয় হয়েছে।

বগুড়া পৌরসভা সূত্রে জানা গেছে পর পর দুই সাল বগুড়া শহরতলীর বনানীস্থ সুলতানগঞ্জ হাট ইজারা বাবদ কাঙ্খিত ইজারা মূল্য না পাওয়ায় ইজারা দেওয়া সম্ভব হয়নি। একই ভাবে রাজাবাজার এর ইজারা মূল্য কম হওয়ায় গত বছর ইজারা না দিয়ে পৌরসভা কতৃপক্ষ খাস আদায় করে। গত বছর সুলতানগঞ্জ হাট থেকে খাস আদায় হয়েছে ১ কোটি ৬২ হাজার টাকা এবং রাজা বাজার থেকে আদায় হয়েছে ১ কোটি ১৮ লাখ টাকা।

ইজারা না হওয়ায় পৌরসভার পাশাপাশি সরকারও মোটা অংকের রাজস্ব হারিয়েছে। অভিযোগ রয়েছে একটি মহলের সিন্ডিকেটের কারণে পরপর দুই বছর সুলতানগঞ্জ হাট ইজারা দেওয়া সম্ভব হয়নি। একই ভাবে রাজাবাজারও সিন্ডিকেটের কবলের থাকায় ইজারা হয়নি।

আরও পড়ুন

অন্যান্য হাট বাজার গুলোর মধ্যে আগামী বছরের জন্য সুলতানগঞ্জ হাট ১ কোটি ৪ লাখ ১৫ হাজার টাকা, রাজা বাজার ১ কোটি ১৮ লাখ ২৩ হাজার ৮শ টাকা, কালতিলা হাট ২৫ লাখ ১ হাজার ৫শ টাকা, ফতেহ আলী বাজার ২৪ লাখ ৭৪ হাজার ৫০১ টাকা, মালতীনগর বাজার ৩ লাখ ৩৪ হাজার, মাদলা হাট ১০ লাখ ৭৭ হাজার, মানিকচক বাজার ২৯ হাজার ১ টাকা, তিনমাথা বাজার ৫ লাখ টাকা, নাটাইপাড়া বাজার ১১ লাখ ৭৪ হাজার ৯৯৭ টাকা, চাষী বাজার ১২ লাখ ৬৫ হাজার, রাঁশের বাজার ৭ লাখ ৮৮ হাজার টাকা, খান্দার বাজার ৪ লাখ ৮১ হাজার টাকা, ফুলতলা বাজার ৪ লাখ ১৫ হাজার টাকা, উপ শহর বাজার ২ লাখ ২৫ হাজার টাকা, তিনমাথা দেশি ফলের আড়ৎ ৩৩ লাখ টাকায় ইজারা হয়েছে। সব মিলিয়ে ১৫ হাট বাজার থেকে পৌরসভার আয় হচ্ছে ৩ কোটি ৬৮ লাখ ৩ হাজার ৭৯৯ টাকা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া পৌরসভার ১৫ হাট বাজার থেকে সরকারের আয় ৩ কোটি ৬৮ লাখ টাকা, ২ বছর পর সুলতানগঞ্জ হাট ইজারায়

বগুড়া নিউ মার্কেটে একব্যক্তি ছুরিকাহত, আটক ২

বগুড়া শজিমেক এ স্টারলিংক ইন্টারনেট সংযোগের উদ্বোধন

বগুড়ার দুপচাঁচিয়ার অধ্যক্ষ রুবেল সড়ক দুর্ঘটনায় নিহত

নড়াইলে পাম্প ম্যানেজারকে হত্যায় অভিযুক্ত ট্রাকচালক যশোরে গ্রেপ্তার

আমরা ভুলে যাচ্ছি যে এই সংসদ কীভাবে গঠিত হয়েছে: নাহিদ ইসলাম