ভিডিও শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৮ মার্চ, ২০২৬, ০৩:০৬ দুপুর

নাগরিকদের দ্রুত লেবানন ছাড়ার আহ্বান সৌদির

নাগরিকদের দ্রুত লেবানন ছাড়ার আহ্বান সৌদির, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননে অবস্থিত নিজেদের নাগরিকদের দ্রুত দেশ ত্যাগের আহ্বান জানিয়েছে সৌদি আরব। শুক্রবার (২৭ মার্চ) বর্তমান পরিস্থিতির কারণে বৈরুতে অবস্থিত সৌদি দূতাবাস এ আহ্বান জানায়। 

দূতাবাস নাগরিকদের লেবাননে ভ্রমণ নিষেধাজ্ঞা মেনে চলার অনুরোধ জানিয়েছে এবং যারা ইতোমধ্যে সেখানে আছেন, তাদের বিলম্ব না করে দ্রুত চলে যেতে বলেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে দূতাবাস জানায়, জরুরি প্রয়োজনে তাদের সঙ্গে যোগাযোগ করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি, সবার নিরাপত্তা কামনা করা হয়েছে। তথ্যসূত্র : সৌদি গেজেট

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাগরিকদের দ্রুত লেবানন ছাড়ার আহ্বান সৌদির

রাঙামাটিতে বিজিবির অভিযানে রসুন ও পুদিনা সিরাপ জব্দ

মেসিকে বিশ্বকাপে রাখতে আমি সম্ভাব্য সবকিছুই করব : স্কালোনি

ইসরায়েলে ২৪ ঘণ্টায় শতাধিক সামরিক অভিযান হিজবুল্লাহর

মুন্সীগঞ্জে জয় হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

শেষ মুহূর্তে পেনাল্টিতে ইংল্যান্ডকে জিততে দেয়নি উরুগুয়ে