ভিডিও শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৮ মার্চ, ২০২৬, ০১:৩০ দুপুর

স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণীর ইন্তেকাল

স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণীর ইন্তেকাল, ছবি: সংগৃহীত।

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থা তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭৮ বছর। তার স্বামী, এক ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (উপসচিব) মো. এমাদুল হক। প্রসঙ্গত, দীর্ঘদিন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন দিলারা হাফিজ। পরে ঈদুল ফিতরের দিন দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। দিলারা হাফিজের মরদেহ আগামীকাল সন্ধ্যায় বাংলাদেশে নিয়ে আসা হবে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। 

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণীর ইন্তেকাল

কুড়িগ্রামের রাজারহাটে আকস্মিক ঝড়-শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি

ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ইতিহাসে বৃহত্তম বিক্ষোভের ডাক

পুলিশের আগের পোশাকে ফিরতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

জ্বালানি তেলের ডিপোতে বিজিবি মোতায়েন

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন