ভিডিও শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৮ মার্চ, ২০২৬, ১২:৫৪ রাত

ইরানের হামলায় এখন পর্যন্ত ৩০০ মার্কিন সেনা আহত, ১০ জনের অবস্থা গুরুতর

ছবি: সংগৃহীত, ইরানের হামলায় এখন পর্যন্ত ৩০০ মার্কিন সেনা আহত, ১০ জনের অবস্থা গুরুতর

আন্তর্জাতিক ডেস্কইরানের সঙ্গে চলমান যুদ্ধে এখন পর্যন্ত ৩০০–এর বেশি মার্কিন সেনা আহত হয়েছেন। তাদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া অপারেশন এপিক ফিউরির পর থেকে প্রায় ৩০৩ জন মার্কিন সেনা আহত হয়েছেন।

মার্কিন নৌবাহিনীর ক্যাপ্টেন টিম হকিন্স বলেন, আহতদের বেশিরভাগের আঘাত তুলনামূলকভাবে সামান্য ছিল। তাদের মধ্যে ২৭৩ জন ইতোমধ্যে আবার দায়িত্বে ফিরে গেছেন।

নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপি–কে জানান, এখনো ১০ জন সেনা গুরুতর আহত অবস্থায় রয়েছেন।

সর্বশেষ হিসাবে এ যুদ্ধে ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। তাদের মধ্যে সাতজন উপসাগরীয় অঞ্চলে এবং ছয়জন ইরাকে নিহত হন।

আরও পড়ুন

এদিকে পৃথক এক ঘোষণায় ইরানের সামরিক বাহিনী বলেছে, অঞ্চলে মার্কিন সেনারা যে সব হোটেলে অবস্থান করছে সেগুলোকে লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হতে পারে।

ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবুলফাজল শেখারচি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, যখন সব মার্কিন সেনা কোনো হোটেলে অবস্থান করে, তখন আমাদের দৃষ্টিতে সেই হোটেলটি মার্কিন স্থাপনায় পরিণত হয়।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন

বিশ্বকাপে খেলা নিয়ে এখনও সিদ্ধান্ত নেননি মেসি

ইরানের হামলায় এখন পর্যন্ত ৩০০ মার্কিন সেনা আহত, ১০ জনের অবস্থা গুরুতর

তেল না পেয়ে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ

টাঙ্গাইলে ট্রেন দুর্ঘটনায় শিশুসহ ৫ জন নিহতের ঘটনায় জামায়াতের শোক

কালিগঞ্জে অস্ত্রসহ দুর্ধর্ষ ডাকাত ইয়ার আলী গ্রেপ্তার