ভিডিও শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৮ মার্চ, ২০২৬, ১২:৫৯ রাত

বিশ্বকাপে খেলা নিয়ে এখনও সিদ্ধান্ত নেননি মেসি

ছবি: সংগৃহীত, বিশ্বকাপে খেলা নিয়ে এখনও সিদ্ধান্ত নেননি মেসি

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার বিশ্বকাপ শিরোপা ধরে রাখার অভিযান শুরুর বাকি আর ৮১ দিন। কিন্তু বিশ্বকাপ খেলার প্রশ্নে এখনও সিদ্ধান্ত পাকা করতে পারেননি লিওনেল মেসি। যদিও মহাতারকাকে পাওয়ার ব্যাপারে ভীষণ আশাবাদী আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

দীর্ঘ তিন যুগের অপেক্ষা শেষে মেসির কাঁধে ভর করেই ২০২২ সালে কাতার বিশ্বকাপে তৃতীয়বারের মতো বিশ্ব সেরা ট্রফি জয় করে আর্জেন্টিনা। মেসি নিজে জেতেন টুর্নামেন্ট সেরার পুরস্কার। এর আগে-পরে দুটি কোপা আমেরিকা জয়েও দলকে নেতৃত্ব দেন রেকর্ড আটবারের ব্যালন দ’র জয়ী। ১১৫ গোল করে তিনি আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা।

বয়স ৩৮ বছর পেরিয়ে গেলেও, এখনও স্বরূপে ছুটে চলেছেন মেসি। ইন্টার মায়ামির হয়ে নিয়মিত গোল করছেন, ক্লাবটিকে ইতোমধ্যে তিনটি শিরোপাও জিতিয়েছেন। তাকে ঘিরেই বিশ্বসেরার মুকুট ধরে রাখার স্বপ্ন দেখছে আর্জেন্টিনার মানুষ।

তবে গত বছরের শেষ দিকে একাধিক সাক্ষাৎকারে আসছে বিশ্বকাপ খেলার প্রশ্নে কখনোই স্পষ্ট করে কিছু বলেননি মেসি। মৌরিতানিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের আগে সংবাদ সম্মেলনে স্কালোনি বললেন, এখনও সিদ্ধান্ত নেননি অধিনায়ক।

“আমার কথা বলতে গেলে, আপনারা ইতোমধ্যেই আমার অবস্থান জানেন। সে যেন সেখানে (বিশ্বকাপে) থাকে, তা নিশ্চিত করতে আমার সাধ্যমতো সবকিছু আমি করব। আমি বিশ্বাস করি, ফুটবলের স্বার্থে তাকে সেখানে থাকতেই হবে। এই সিদ্ধান্ত আমি নিই না। এটা তার ওপর, তার মানসিক ও শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে। এটা কঠিন, কারণ শুধু আর্জেন্টাইনরাই তাকে দেখতে চায় না, সবাই তাকে দেখতে চায়।”

আরও পড়ুন

“আমি চাই সেখানে থাকুক সে। সিদ্ধান্তটা তার ওপরই নির্ভর করছে। এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার অর্জন করেছে সে। এ ব্যাপারে আমাদের কোনো তাড়া নেই। আমরা জানি, সে যা-ই সিদ্ধান্ত নিক না কেন, তা দল এবং তার জন্য ভালো হবে। আমরা আশা করি, সেখানে থাকবে সে।”

স্কালোনি নিশ্চিত করেছেন, এই আন্তর্জাতিক উইন্ডোতে মৌরিতানিয়া ও জাম্বিয়া, দুটি প্রীতি ম্যাচেই খেলবেন মেসি।

“মেসি দুটি ম্যাচেই খেলবে, তবে সে শুরু থেকে খেলবে কি না, সেটা আমরা দেখব।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন

বিশ্বকাপে খেলা নিয়ে এখনও সিদ্ধান্ত নেননি মেসি

ইরানের হামলায় এখন পর্যন্ত ৩০০ মার্কিন সেনা আহত, ১০ জনের অবস্থা গুরুতর

তেল না পেয়ে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ

টাঙ্গাইলে ট্রেন দুর্ঘটনায় শিশুসহ ৫ জন নিহতের ঘটনায় জামায়াতের শোক

কালিগঞ্জে অস্ত্রসহ দুর্ধর্ষ ডাকাত ইয়ার আলী গ্রেপ্তার