কালিগঞ্জে অস্ত্রসহ দুর্ধর্ষ ডাকাত ইয়ার আলী গ্রেপ্তার
সাতক্ষীরার কালিগঞ্জে অভিযানে দুর্ধর্ষ ডাকাত ইয়ার আলীকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কৃষ্ণনগর এলাকায় র্যাব ও পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাজিবের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় ইয়ার আলীর কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল, চার রাউন্ড গুলি, দুটি ওয়াকিটকি এবং ইয়াবা উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুনগ্রেপ্তার ইয়ার আলী উপজেলার শংকরপুর গ্রামের আব্দুল জব্বার তালুকদারের ছেলে।
বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে কালিগঞ্জ থানা পুলিশ।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক





 pic 27..03.2026._medium_1774625524.jpg)
