ভিডিও শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৭ মার্চ, ২০২৬, ০৯:৩৫ রাত

নাটোরের চলনবিলে ‘তিসিখালি’ মেলা অনুষ্ঠিত

নাটোরের চলনবিলে ‘তিসিখালি’ মেলা অনুষ্ঠিত, ছবি: দৈনিক করতোয়া

সিংড়া (নাটোর) প্রতিনিধি : চলনবিল অধ্যুষিত নাটোরের সিংড়ায় হযরত ঘাসী দেওয়ান (রহ.) এর মাজারে ২৫০ বছরের ঐতিহ্যবাহী ‘তিসিখালি’ মেলা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার এবং আজ শুক্রবার এই দুই দিনব্যাপী মেলাটি অনুষ্ঠিত হয়। তিসিখালি মেলা ২৫০ বছরের ঐতিহ্য বয়ে চলা এক প্রাণবন্ত উৎসব। ‘তিসিখালি’ মেলা প্রতি বছর হাজারো মানুষের সমাগমে পরিণত হয় এক মিলন মেলায়।

সিংড়া উপজেলার চলনবিলের সবুজ ফসলি মাঠের বুকচিরে বয়ে চলা খালের পাশে ঘাসী দেওয়ান (রহ.) মাজার চত্বরে শতাব্দী প্রাচীন এই মেলায় প্রতি বছর আশেপাশের গ্রাম ও দূর-দূরান্ত থেকে হাজার হাজার ভক্ত, দর্শনার্থী এবং ব্যবসায়ী এখানে সমবেত হন।

ঐতিহ্যবাহী এ মেলাকে কেন্দ্র করে উৎসব পালন করে আসছেন ডাহিয়া, হিজলী, মাগুড়া, তাজপুর, শহড়বাড়ি, সাতপুকুরিয়াসহ এ অঞ্চলের অন্তত ২০ গ্রামের মানুষ। গ্রামীণ এ মেলাকে কেন্দ্র করে বাপের বাড়িতে বেড়াতে আসে মেয়েরা।

নাটোরের সিংড়া উপজেলা সদর হতে ৮ কিলোমিটার পূর্বে চলনবিল অধ্যুষিত তিসিখালি পীর ঘাসী দেওয়ান (রহ.) মাজার চত্বরে মেলা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

সিংড়া পৌর সারোয়ার ও রবিন নামের দু’জন দর্শনার্থী জানান, দর্শনার্থী মেলার পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো।

সিংড়া উপজেলা নির্বাহী অফিসার ও মাজার কমিটির সভাপতি আব্দুল্লাহ আল রিফাত জানান, মেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসনের একটি পরিচালনা কমিটি মাঠে রয়েছে। তাছাড়া পুলিশ, গ্রামপুলিশ ও আনসার সদস্যরা নিযুক্ত রয়েছেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের চলনবিলে ‘তিসিখালি’ মেলা অনুষ্ঠিত

ঈদযাত্রার নয়দিনে সড়কে প্রাণ গেছে ২৩০ জনের

সড়ক দুর্ঘটনায় আহত বগুড়া জিলা স্কুলের ছাত্র মেহেদীর মৃত্যু

ক্যাম্পাস খোলার একদিন আগে বাস সার্ভিস চেয়ে জকসুর আবেদন, শিক্ষার্থীদের সমালোচনা

পাবনার সাঁথিয়ায় দুবৃর্ত্তদের আগুনে পুড়ে আহত নুহু আলীর মৃত্যু, স্ত্রীর শঙ্কা কাটেনি

বগুড়ায় উপ-নির্বাচনে জামায়াত প্রার্থী আবিদুর রহমান সোহেলের গণসংযোগ