ভিডিও শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৭ মার্চ, ২০২৬, ০৯:০৯ রাত

বগুড়ায় উপ-নির্বাচনে জামায়াত প্রার্থী আবিদুর রহমান সোহেলের গণসংযোগ

বগুড়ায় উপ-নির্বাচনে জামায়াত প্রার্থী আবিদুর রহমান সোহেলের গণসংযোগ, ছবি: সংগৃহীত

বগুড়া শহর জামায়াতের আমির ও বগুড়া-৬ (সদর) আসনে উপ-নির্বাচনে জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল সন্ত্রাস, চাঁদাবাজি বন্ধ ও উন্নয়নের জন্য দাঁড়িপাল্লায় মার্কায় ভোট দেয়ার আহবান জানিয়েছেন। তিনি বলেন, আমাকে ভোট দিলে নির্বাচিত হলে অবশ্যই আপনাদের সেবাই নিজেকে নিয়োজিত রাখবো। সুষ্ঠ নির্বাচন হলে তিনি বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। আজ শুক্রবার সন্ধ্যায় বগুড়া পৌর সভার ১০ নং ওয়ার্ডের রহমান নগরে নির্বাচনী সভায় তিনি এ কথা বলেন।

এর আগে বিকেলে কানছগাড়ী ও ঠনঠনিয়াসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। ইঞ্জিনিয়ার আব্দুল হান্নানের পরিচালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন জামায়াত নেতা এড. আল আমিন, আব্দুস সালাম তুহিন, আসলাম হোসেন বিপু, তারেক মোস্তফা ফকির, শ্রমিক নেতা মোশারফ হোসেন স্বপন প্রমুখ।

আরও পড়ুন

এর আগে সকালে পৌরসভার ২১ নং ওয়ার্ডের ভাটকান্দি, বুজরুকবাড়িয়া এলাকায় গণসংযোগ করেন আবিদুর রহমান । এ সময় তার সাথে ছিলেন ২১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রুহুল কুদ্দুস ডিলু, এড. শাহীন মিয়া, ২১নং ওয়ার্ড আমির আব্দুস সালাম প্রমুখ। খবর বিজ্ঞপ্তির।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় উপ-নির্বাচনে জামায়াত প্রার্থী আবিদুর রহমান সোহেলের গণসংযোগ

দৌলতদিয়া ফেরীঘাটে বাস ডুবির ঘটনায় নিহত নাসিমার লাশ দিনাজপুরে দাফন 

‘তেল নেই’ লেখা পাম্পে মিলল ৯৭৮৩ লিটার জ্বালানি

বগুড়ার গাবতলীতে গৃহবধূর আত্মহত্যা

যুক্তরাষ্ট্র থেকে এলো আরও ৬২ হাজার মেট্রিক টন গম

“বগুড়ার মহাস্থানে স্থাপন হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র”