ভিডিও শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৭ মার্চ, ২০২৬, ০৯:২৪ রাত

ক্যাম্পাস খোলার একদিন আগে বাস সার্ভিস চেয়ে জকসুর আবেদন, শিক্ষার্থীদের সমালোচনা

ক্যাম্পাস খোলার একদিন আগে বাস সার্ভিস চেয়ে জকসুর আবেদন, শিক্ষার্থীদের সমালোচনা

জবি প্রতিনিধি (সৃজন সাহা ) :  ক্যাম্পাস খোলার মাত্র একদিন আগে শিক্ষার্থীদের নিরাপদে ফিরিয়ে আনতে বিশেষ বাস সার্ভিস চালুর আবেদন জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শুক্রবার (২৭ মার্চ) জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) উপাচার্যের কাছে দেওয়া এক আবেদনে জকসু জানায়, আসন্ন ২৯ মার্চ (রবিবার) ক্যাম্পাস খোলার নির্ধারিত সময়সীমা থাকলেও অনেক শিক্ষার্থী এখনও দেশের বিভিন্ন জেলায় অবস্থান করছেন। ঈদ-পরবর্তী সময়ে পরিবহন সংকটের কারণে বাস ও ট্রেনের টিকিট না পাওয়ায় নির্ধারিত সময়ে ক্যাম্পাসে ফেরা অনেকের জন্য কঠিন হয়ে পড়েছে। আবেদনে আরও উল্লেখ করা হয়, ঈদের পর সড়ক দুর্ঘটনার ঝুঁকি তুলনামূলক বেশি থাকে। তাই শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় বিশেষ বাস সার্ভিস চালুর প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়। তবে আবেদনটির সময় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অসন্তোষ প্রকাশ করেছেন অনেক শিক্ষার্থী।

তাদের দাবি, ক্যাম্পাস খোলার মাত্র একদিন আগে এ ধরনের উদ্যোগ বাস্তবায়ন করা প্রায় অসম্ভব। অনেক শিক্ষার্থী এটিকে “শুধু লোক দেখানো বা আনুষ্ঠানিকতা মাত্র” সিদ্ধান্ত হিসেবে দেখছেন। তারা মনে করেন, যথাসময়ে পরিকল্পনা ও পদক্ষেপ না থাকায় এই আবেদন বাস্তব কোনো সুফল বয়ে আনবে না।

জকসুর এমন সিদ্ধান্তকে হাস্যকর জানিয়ে ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী অন্তর দাস বলেন, “ভেবেছিলাম জকসু জবির ভারাক্রান্ত শিক্ষার্থীদের বলিষ্ঠ কন্ঠস্বর হয়ে সমস্যা সমাধান করবে। সারা দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদের রোল মডেল হবে। কিন্তু তাদের এহেন কর্মকান্ড বার বার আমাদের হতাশ করেছে। তারা দায়িত্ব নিয়ে কাজ করার পরিবর্তে, দায় এড়াতে বেশি ব্যস্ত। রবিবার ক্লাস অথচ বাসের জন্য আজকে আবেদন করেছেন। বিষয়টি অতি হাস্যকর। উদ্যোগটি যথাযথ হলেও কাজের একশন ব্যাপারটাকে বিনোদনে রূপ দিয়েছে।”

আরও পড়ুন

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক শিক্ষার্থী জানান, “জকসু জিএসের করা আবেদনটি আপাতদৃষ্টিতে শিক্ষার্থীদের কল্যাণে উদ্যোগ মনে হলেও বাস্তবে এতে সময়োপযোগিতার ঘাটতি স্পষ্ট। ক্যাম্পাস খোলার মাত্র দুই দিন আগে এমন গুরুত্বপূর্ণ আবেদন করায় কর্তৃপক্ষের পক্ষে দ্রুত বাস সার্ভিস চালু ও সমন্বিত রোডম্যাপ তৈরি করা কঠিন। এছাড়া অধিকাংশ শিক্ষার্থী ইতোমধ্যে যাতায়াতের টিকিট নিশ্চিত করে ফেলায় এ উদ্যোগের কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠছে। ফলে এটি বাস্তবসম্মত সমাধানের চেয়ে পরিস্থিতিকেন্দ্রিক পদক্ষেপ বলেই প্রতীয়মান হয়।

অন্যদিকে, প্রাতিষ্ঠানিক নিয়ম-কানুনের দিক থেকেও আবেদনটি যথাযথ হয়নি। পরিবহন সংক্রান্ত আবেদন সাধারণত পরিবহন প্রশাসকের মাধ্যমে উপাচার্যের কাছে পাঠানো হয় এবং এ ক্ষেত্রে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির ভূমিকা গুরুত্বপূর্ণ। কিন্তু এখানে সেই প্রক্রিয়া অনুসরণ করা হয়নি, যা আবেদনটির গ্রহণযোগ্যতা কমিয়েছে। সার্বিকভাবে, বিষয়টি শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট হলেও উপস্থাপন ও প্রক্রিয়াগত দুর্বলতার কারণে এটি একটি কার্যকর উদ্যোগ হিসেবে প্রতিফলিত হয়নি।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যাম্পাস খোলার একদিন আগে বাস সার্ভিস চেয়ে জকসুর আবেদন, শিক্ষার্থীদের সমালোচনা

পাবনার সাঁথিয়ায় দুবৃর্ত্তদের আগুনে পুড়ে আহত নুহু আলীর মৃত্যু, স্ত্রীর শঙ্কা কাটেনি

বগুড়ায় উপ-নির্বাচনে জামায়াত প্রার্থী আবিদুর রহমান সোহেলের গণসংযোগ

দৌলতদিয়া ফেরীঘাটে বাস ডুবির ঘটনায় নিহত নাসিমার লাশ দিনাজপুরে দাফন 

‘তেল নেই’ লেখা পাম্পে মিলল ৯৭৮৩ লিটার জ্বালানি

বগুড়ার গাবতলীতে গৃহবধূর আত্মহত্যা