বাগেরহাটে ঘরে ঢুকে যুবককে গুলি করে খুন
বাগেরহাটের চিতলমারী শিবপুর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে হামজা মুন্সী (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে উপজেলার শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হামজা ওই এলাকার রুহুল আমিন মুন্সীর ছেলে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকেলে একদল দুর্বৃত্ত বাড়িতে ঢুকে হামজা মুন্সীকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুলির পর দ্রুত মোটরসাইকেলে ঘটনাস্থল ত্যাগ করে হামলাকারীরা।
নিহতের চাচা বাচ্চু মুন্সী বলেন, গুলির শব্দ শুনে বাইরে বের হয়ে তিনি দেখতে পান প্রায় ৬ জন ব্যক্তি মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তার দাবি, নিহত হামজা মুন্সী খুলনায় বসবাস করতেন এবং খুলনার কিছু ব্যক্তি এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে ধারণা করছেন বাচ্চু মুন্সী।
আরও পড়ুননিহতের বাবা রুহুল আমিন মুন্সী বলেন, ১০ থেকে ১২ জনের একটি দল হঠাৎ করে আমাদের বাড়িতে ঢুকে আমার ছেলেকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই আমার ছেলে মারা যায়। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
চিতলমারী থানার ওসি মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো সম্ভব হবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1774530707.jpg)
_medium_1774530564.jpg)

_medium_1774529459.jpg)



