ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৬ মার্চ, ২০২৬, ০৭:১৪ বিকাল

বাউফলে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১

বাউফলে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১

পটুয়াখালীর বাউফল উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামী নেতা-কর্মীদের মধ্যে দুই দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জামায়াত নেতা ওহিদুজ্জামান আহত হয়েছেন বলে জানা গেছে।

আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১০টার দিকে বাউফল পাবলিক মাঠে আয়োজিত কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠান চলাকালীন এই সংঘর্ষের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানে বসার স্থান নিয়ে উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও মারধরে রূপ নেয়। কিছুক্ষণ পরিস্থিতি শান্ত থাকার পর পুনরায় দ্বিতীয় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহম্মেদ, সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আরও পড়ুন

অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদার, জামায়াতে ইসলামী বাউফল উপজেলার আমির মাওলানা ইসাহাক মিয়াসহ প্রশাসন, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

বাউফলে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১

১৭ কর্মী নিয়োগ দেবে মীনা বাজার, এসএসসি পাসেই আবেদন

কিশোরগঞ্জে মোটরসাইকেল-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১

প্রায় ১৩ হাজার শূন্যপদে এনটিআরসিএর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

শাকিবের সঙ্গে কাজ করতে চান ভারতীয় অভিনেত্রী সুস্মিতা