ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৬ মার্চ, ২০২৬, ০৭:১১ বিকাল

কিশোরগঞ্জে মোটরসাইকেল-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১

কিশোরগঞ্জে মোটরসাইকেল-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। নিহতের নাম আরিয়ান সাব্বির।
 
আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের পাকুন্দিয়া উপজেলার মাইজহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কটিয়াদী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. খুরশেদ আলম।
 
নিহত সাব্বির পাকুন্দিয়া উপজেলার মধ্য মাইজহাটি গ্রামের আলী হোসেনের ছেলে। তিনি কিশোরগঞ্জের ওয়ালীনেওয়াজ খান কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
 
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কালিয়াচাপড়া বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়িতে যাচ্ছিলেন সাব্বির। মাইজহাটি বাবর আলী মার্কেট এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয় সাব্বির। পরে স্থানীয়দের সহায়তায় তাকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ফারজানা ববি আক্তার জানান, হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়।
 
কটিয়াদী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. খুরশেদ আলম জানান, এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭ কর্মী নিয়োগ দেবে মীনা বাজার, এসএসসি পাসেই আবেদন

কিশোরগঞ্জে মোটরসাইকেল-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১

প্রায় ১৩ হাজার শূন্যপদে এনটিআরসিএর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

শাকিবের সঙ্গে কাজ করতে চান ভারতীয় অভিনেত্রী সুস্মিতা

পেট্রোল পাম্পে তেলের জন্য লাইনে দাঁড়িয়ে স্ট্রোক করে একজনের মৃত্যু

চৌগাছায় নির্মাণাধীন ভবনের পাইলিংকালে মাটি ধসে শ্রমিকের মৃত্যু