ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৬ মার্চ, ২০২৬, ০৬:৪৬ বিকাল

‎ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

‎ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে।
 
আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার বারোবাজার রেলস্টেশনের ৪৫০ গজ দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে।
 
‎প্রত্যক্ষদর্শীরা জানান, অজ্ঞাত মেয়েটি অনেক সময় ট্রেন লাইনের পাশে দাঁড়িয়ে ছিল। পরে ট্রেন এলে তাতে ওই নারী কাটা পড়ে।
 
‎বারোবাজার রেলওয়ে স্টেশন মাস্টার মোবাশ্বের হোসেন জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেন সকাল ১০টার পর বারোবাজার রেলওয়ে স্টেশনে আসার আগে স্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে। মেয়েটির বয়স আনুমানিক ২৫ বছর। ইতিমধ্যে যশোরের রেল পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। রেলওয়ে পুলিশ এ সংক্রান্ত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় মোটরসাইকেল আরোহী সন্ত্রাসীরা এক যুবককে কুপিয়েছে

‎ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

দুর্নীতিবাজরা দলে ও সরকারে ঠাঁই পাবে না : তথ্য প্রতিমন্ত্রী

দীর্ঘ ১৮ বছর পর জাতীয় প্যারেড স্কয়ারে স্বাধীনতা দিবসের জাঁকজমকপূর্ণ কুচকাওয়াজ

সাতক্ষীরায় ফুয়েল কার্ডের সিদ্ধান্ত প্রত্যাহার, কার্ড ছাড়াই মিলবে তেল

৪০ ইঞ্জিনিয়ার নেবে আরএফএল গ্রুপ, ফ্রেশার প্রার্থীদের আবেদনের সুযোগ