ভিডিও বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৫ মার্চ, ২০২৬, ১১:২৪ রাত

নীলফামারীর সৈয়দপুরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

নীলফামারীর সৈয়দপুরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) দুপুর সাড়ে ১২টায় শহরের কাজীহাট কবরস্থান সংলগ্ন এলাকার স্বামীর বাড়ি থেকে ওই মরদেহটি উদ্ধার করে থানা পুলিশ। এ ঘটনায় স্থানীয় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

জানা যায়, দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ১২নং আলোকডিহি ইউনিয়নের গছাহার গ্রামে দুলাল চন্দ্র দেবনাথের মেয়ে সাগরিকা রাণী দেবনাথ(২৮)। আর নীলফামারীর সৈয়দপুর পৌরসভা ১০নং ওয়ার্ডের কাজীহাট কবরস্থান সংলগ্ন এলাকার বিভূতিভুষণ সরকারের ছেলে সঞ্জয় সরকার(৩২)। গত ২০১৭ সালে পারিবারিকভাবে সনাতনী ধর্মানুসারে সাগরিকা রাণী দেবনাথের সাথে সঞ্জয় সরকারের বিয়ে হয়।

ওই দম্পতির সৌমিত সরকার নামে ছয় বছর বয়সী এক ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর থেকে পারিবারিক নানা বিষয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য ও ঝগড়া বিবাদ চলে আসছিল। গত মঙ্গলবার দিবাগত রাত ১২টায় শ্বশুর বিভূতিভুষন সরকার তার মোবাইল ফোনে দুলাল দেবনাথকে জানান যে, তার মেয়ে সাগরিকা রাণী নিজের শয়নকক্ষের ভেতরে খালি পেটে সর্দি কাশির ওষুধ খেয়ে ছটফট করছে।

এ অবস্থায় তার স্বামী ও শ্বশুরসহ পরিবারের লোকজন দ্রুত তাকে একটি অটোরিকশায় প্রথমে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

খবর পেয়ে সৈয়দপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল মোমিন ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। তিনি বলেন, মরদেহের বাম কানে আঁচড়ের ও ডান পাঁজরে কালো দাগ রয়েছে।

সৈয়দপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বাদল কুমার মন্ডল  এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহের ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে গৃহবধূর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। তবে মৃতের মা দুলালী রাণী দেবনাথসহ পরিবারের লোকজনের দাবি গৃহবধূ সাগরিকা রাণী দেবনাথকে তার স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন হত্যা করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীর সৈয়দপুরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

বগুড়ার সারিয়াকান্দিতে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহত

কুড়িগ্রামের রাজারহাটে সরঞ্জামসহ ৫ জুয়াড়ি গ্রেফতার

বগুড়ার নন্দীগ্রামের থালতা মাঝগ্রাম ইউপি চেয়ারম্যান মতিন স্বপদে পূনর্বহাল

শহীদ তোতা আজাদ চুন্নু হিটলু টিটুসহ প্রতিরোধ যোদ্ধাদের রক্তের শপথে বগুড়ায় শুরু হয় যুদ্ধ

কিউএস সাবজেক্ট র‍্যাঙ্কিংয়ে দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়