ভিডিও বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৫ মার্চ, ২০২৬, ১১:১৩ রাত

কুড়িগ্রামের রাজারহাটে সরঞ্জামসহ ৫ জুয়াড়ি গ্রেফতার

কুড়িগ্রামের রাজারহাটে সরঞ্জামসহ ৫ জুয়াড়ি গ্রেফতার

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় জুয়ার আসরে অভিযান চালিয়ে ৫ জুয়ারিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৭ হাজার ৬২০ টাকা এবং জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) বিকেল আনুমানিক সাড়ে ৪টায় উপজেলার নাজিমখাঁন ইউনিয়নের কালিরহাট বাজারের মানাবাড়ি এলাকার একটি সেডের ভেতরে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- উপজেলার মানাবাড়ী কালিরহাট গ্রামের শ্রী ফুল বাবুর ছেলে শ্রী সুনিল(৪০), মৃত বিপিনের ছেলে শ্রী বিমল চন্দ্র(৪৫), পরমানন্দের ছেলে শ্রী পরেশ চন্দ্র(৪৫), মাঝিপাড় গ্রামের মৃত সুরেন চন্দ্রের ছেলে শ্রী মানিক চন্দ্র(৪০) এবং আউলিয়া দরগা গ্রামের মৃত কামেজ উদ্দিনের ছেলে মো: মোসলেম উদ্দিন(৫৫)।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ওই এলাকায় একটি চক্র প্রকাশ্যে জুয়ার আসর বসিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মামনুর রশিদের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ৫ জন জুয়াড়িকে হাতেনাতে আটক করে। এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও ১৭ হাজার ৬২০ টাকা জব্দ করা হয়।

আরও পড়ুন

রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। সমাজে অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামের রাজারহাটে সরঞ্জামসহ ৫ জুয়াড়ি গ্রেফতার

বগুড়ার নন্দীগ্রামের থালতা মাঝগ্রাম ইউপি চেয়ারম্যান মতিন স্বপদে পূনর্বহাল

শহীদ তোতা আজাদ চুন্নু হিটলু টিটুসহ প্রতিরোধ যোদ্ধাদের রক্তের শপথে বগুড়ায় শুরু হয় যুদ্ধ

কিউএস সাবজেক্ট র‍্যাঙ্কিংয়ে দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়

ঠাকুরগাঁওয়ে মাদকাসক্ত যুবকের আত্মহত্যা

বগুড়ার সারিয়াকান্দিতে আকিকা অনুষ্ঠানে সংঘর্ষে ৬ জন আহত