ভিডিও বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৫ মার্চ, ২০২৬, ১০:১১ রাত

রংপুরে মুক্তিযুদ্ধের শহিদদের স্মরণে আনসার ও ভিডিপির বিশেষ দোয়া মাহফিল

রংপুরে মুক্তিযুদ্ধের শহিদদের স্মরণে আনসার ও ভিডিপির বিশেষ দোয়া মাহফিল

রংপুর জেলা প্রতিনিধি: মহান মুক্তিযুদ্ধে শহিদদের আত্মার মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি প্রত্যাশায় রংপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) বিকেলে নগরীর মাহিগঞ্জ আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন রংপুর রেঞ্জ উপ মহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল, বিভিএম, পিভিএমএস। তিনি মহান মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের আত্মার শান্তি কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রেঞ্জ পরিচালক শফিকুল আলম, সহকারী পরিচালক মো. ফারুক হোসেন এবং সহকারী জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ নুরুজ্জামান। এছাড়াও  উপজেলা  আনসার ও ভিডিপি কর্মকর্তা, প্রশিক্ষক, ব্যাটালিয়ন আনসার এবং সাধারণ আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

দোয়া মাহফিলে মহান মুক্তিযুদ্ধের সকল শহিদদের আত্মার মাগফেরাত কামনা, দেশের শান্তি ও সমৃদ্ধি এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উত্তরোত্তর অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে মুক্তিযুদ্ধের শহিদদের স্মরণে আনসার ও ভিডিপির বিশেষ দোয়া মাহফিল

পাবনায় দুদক পরিচালকের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন

দিনাজপুরের ঘোড়াঘাটে নাব্য হারিয়ে অস্তিত্ব সংকটে করতোয়া নদী

এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা : শিক্ষামন্ত্রী

বগুড়ায় খাজনা আদায়কে কেন্দ্র করে তিনমাথায় দেশি ফলের আড়তে অপ্রীতিকর ঘটনা

সিআইডি প্রধান হিসেবে যোগ দিলেন মোসলেহ্ উদ্দিন