ভিডিও বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৫ মার্চ, ২০২৬, ০৯:৪২ রাত

সিআইডি প্রধান হিসেবে যোগ দিলেন মোসলেহ্ উদ্দিন

সংগৃহিত,সিআইডি প্রধান হিসেবে যোগ দিলেন মোসলেহ্ উদ্দিন

পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজি মোসলেহ্ উদ্দিন আহমদ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে যোগদান করেছেন।

বুধবার (২৫ মার্চ) রাজধানীতে সিআইডি সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি নতুন কর্মস্থলে যোগ দেন। একই অনুষ্ঠানে সদ্যবিদায়ী সিআইডি প্রধান অতিরিক্ত আইজি মো. ছিবগাত উল্লাহকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মোসলেহ্ উদ্দিন আহমদ সিআইডিকে আরও গতিশীল, পেশাদার এবং জনগণের আস্থার প্রতীক হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, ‘সিআইডির অর্জিত সুনাম ও ব্র্যান্ডিং ধরে রাখতে হলে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এককভাবে কোনো প্রধান বা ব্যবস্থাপক সফল হতে পারেন না; প্রতিষ্ঠানের প্রতিটি সদস্যের সম্মিলিত প্রচেষ্টাই সাফল্যের মূল চাবিকাঠি। তাই প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করাই প্রকৃত সহযোগিতা।’

বিদায়ী সিআইডি প্রধান মো. ছিবগাত উল্লাহ বলেন, সিআইডি শুধু একটি সংস্থা নয়, বরং এটি একটি পরিবার, যেখানে সব সদস্য আন্তরিকতা ও পেশাদারত্বের সঙ্গে দলগতভাবে কাজ করে দৃশ্যমান পরিবর্তন আনতে সক্ষম হয়েছেন। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সিআইডির কার্যক্রমে গুণগত পরিবর্তন আনা সম্ভব হয়েছে। বিশেষ করে ৫ আগস্ট-পরবর্তী সময়ে মানিলন্ডারিং ও ফাইন্যানশিয়াল ক্রাইমের জটিল ও সংবেদনশীল মামলাগুলো সফলভাবে মোকাবিলা করে একটি সুসংগঠিত অবস্থানে আনা হয়েছে।

আরও পড়ুন

অনুষ্ঠানে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারসহ সিআইডির বিভিন্ন স্তরের কর্মকর্তারা সশরীরে উপস্থিত ছিলেন এবং মাঠপর্যায়ের কর্মকর্তারা অনলাইনে সংযুক্ত ছিলেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিআইডি প্রধান হিসেবে যোগ দিলেন মোসলেহ্ উদ্দিন

বগুড়ার সোনাতলায় রাস্তার গাছ অবাধে কাটা হচ্ছে : স্থানীয়দের মাঝে ক্ষোভ

বগুড়ার আদমদীঘিতে অতিরিক্ত দামে মাংস বিক্রি ৬ ব্যবসায়ীকে জরিমানা

বগুড়ার ধুনটে অসময়ে যমুনা নদীর পানি বৃদ্ধি তলিয়ে গেছে ফসলের খেত

বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা

বগুড়ার শিবগঞ্জে নতুন ঘর পেলেন ৮০ বছরের বৃদ্ধ তসলিম উদ্দিন