‘চাঁপাইনবাবগঞ্জে অটোরিকশার সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ২ তরুণ নিহত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় একটি যাত্রীবাহী অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। এরা হলেন- সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ঘুঘুডিমা স্লুইস গেট এলাকার জয়নাল আবেদীনের ছেলে মো.মিনহাজ(২২) এবং একই এলাকার ইসমাইল হোসেনের ছেলে ওহিদুল ইসলাম (২৬)।
ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার অন্তত: ২ আরোহী। এরা হলেন- সদর উপজেলার ঢোঁরবোনা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে জাহিদুর রহমান জাপান(৬০) এবং রানহাটী এলাকার মৃত নেস মোহম্মদের ছেলে এলিম(৪৩)।
আরও পড়ুনস্থানীয় সূত্র,ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের লিলিখিলি মোড় পালসা মিশন এলাকার সড়কে দুর্ঘটনাটি ঘটে।
মন্তব্য করুন







