ভিডিও মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৪ মার্চ, ২০২৬, ১১:২২ রাত

চাঁপাইনবাবঞ্জে মহানন্দায় ডুবে কলেজ ছাত্রের মৃত্যু

চাঁপাইনবাবঞ্জে মহানন্দায় ডুবে কলেজ ছাত্রের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ঈদের ছুটিতে রাজশাহী থেকে দেশের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ এসে শহর ঘেঁষা মহানন্দা নদীতে বাবা কৃষিবিদ মো. রোকনুজ্জামানের সাথে গোসলে নেমে প্রাণ হারিয়েছেন মাহিনুজ্জামান মাহিন(১৮) নামে এক তরুণ। এ সময় প্রাণে বেঁচে গেছেন প্রায় ডুবতে বসা তার বাবা ও চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রোকনুজ্জামান।

মাহিনুজ্জজামান চাঁপাইনবাবগঞ্জ শহরের ৪নং ওয়ার্ডের দারিয়াপুর নতুনপাড়া মহল্লার রোকনুজ্জামানের ছেলে এবং ওই মহল্লার বাসিন্দা ৪নং ওয়ার্ডের সাবেক ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মটন মিয়ার নাতি। মাহিনুজ্জামান রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল।

কৃষিবিদ রোকনুজ্জামান বলেন, গতকাল মঙ্গলবার বেলা ১১টায় শ্বশুর মটন মিয়ার বাড়িতে বেড়াতে গিয়ে বাড়ির পাশের নদীতে দুই ছেলেকে নিয়ে গোসলে নামি। এক পর্যায়ে পানিতে ডুবে যেতে থাকলে স্থানীয় জেলেরা আমাকে উদ্ধার করলেও নিখোঁজ হয় বড় ছেলে মাহিনুজ্জামান। বিকেল সাড়ে ৪টায় ফায়ার সাার্ভিসের ডুবুরি দল মাহিনুজ্জমানকে নদী থেকে উদ্ধার করে। বাবা-ছেলে দুজনই সাঁতার জানতেন বলেও জানান রোকনুজ্জামান।

আরও পড়ুন

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশনের লীডার হারুনুর রশীদ বলেন, দারিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ঘাটে মাহিনুজ্জামান নদীতে ডোবার পর রাজশাহী থেকে ডুবুরি দল ডাকা হয়। বিকেল সাড়ে ৪টায় তারা মরদেহ উদ্ধার করে। এদিকে এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবঞ্জে মহানন্দায় ডুবে কলেজ ছাত্রের মৃত্যু

পাবনার চাটমোহরে মসজিদের হিসাব নিয়ে দু’পক্ষের সংঘর্ষ আহত ৩০ 

মাদক ও জুয়া নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নেওয়া হবে : ত্রাণমন্ত্রী দুলু

রংপুরের তারাগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু

রংপুরের গঙ্গাচড়ায় আইসক্রিমে কেঁচো ৩০ হাজার টাকা জরিমানা

দেশ ফ্যাসিবাদমুক্ত রাখতে প্রয়োজনে আন্দোলন : হুইপ মাও. রফিকুল ইসলাম খান