ভিডিও মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৪ মার্চ, ২০২৬, ১১:০৩ রাত

রংপুরের তারাগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু

রংপুরের তারাগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি :  রংপুরের তারাগঞ্জে বৃষ্টিতে শুকানো তামাক তুলতে গিয়ে বজ্রপাতে আশরাফুল আলম (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার ইকরচালি ইউনিয়নের দক্ষিণ হাজিপুর মাঝাপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত আশরাফুল  ইসলাম ওই এলাকার আকবর আলী ছেলে। ওই ওয়ার্ডে ইউপি সদস্য তাজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, সন্ধ্যায় আকাশে বৃষ্টি শুরু হলে আশরাফুল ইসলামসহ তার পরিবারের বেশ কয়েকজন বাড়ির পাশে শুকনা তামাক উঠাতে যায়। এসময় বৃষ্টির সাথে হঠাৎ বজ্রপাত হলে আশরাফুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। আশরাফুলের বাবা আকবর আলী জানান, ছেলের কাছে মোবাইল ফোন থাকায় বজ্রপাতে তার মৃত্যু হয়। তিনি আরো জানান, অন্য কারো ক্ষতি হয়নি।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের তারাগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু

রংপুরের গঙ্গাচড়ায় আইসক্রিমে কেঁচো ৩০ হাজার টাকা জরিমানা

দেশ ফ্যাসিবাদমুক্ত রাখতে প্রয়োজনে আন্দোলন : হুইপ মাও. রফিকুল ইসলাম খান

আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়বো : ওবায়দুর রহমান চন্দন

বগুড়ার ধুনটে যমুনা নদীর পাড়ে ঈদ আনন্দ মেলা, মানুষের উপচেপড়া ভিড়

বগুড়ার সোনাতলায় পরকীয়ার জেরে বিয়ে, পরদিনই আত্মহত্যা